Monday, April 6, 2026

ফের ভেন্টিলেশনে তরুণ মজুমদার

Date:

Share post:

গত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারেরর। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি। ফের ভেন্টিলেশনে দিতে হল তাঁকে।
রবিবার সকালে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বেড়ে যায় শ্বাসকষ্ট। ক্রিয়েটিনিনের মাত্রাও বেড়ে গিয়েছে অনেকটাই। ডায়ালিসিসও করতে হয়। হাসপাতাল সূত্রে খবর এমনটাই।

শরীরে রয়েছে একাধিক সংক্রমণ। নতুন করে দেখা দিয়েছে বুকের সংক্রমণ। হৃদ্‌রোগের সমস্যা ছিলই। রক্তচাপ স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে। গত কয়েক দিন ‘সিসিউ’-তে ছিলেন। রবিবার সকালে ভেন্টিলেশনের সাহায্য নিতে হয়।কয়েক দিন আগেও কিছুটা উন্নতি হয়েছিল তাঁর শারীরিক অবস্থার। সেরে উঠছিলেন। রাইলস টিউবও খুলে দেওয়া হয়েছিল। কথা বলতে না পারলেও হাতে লিখে সকলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন।

আরও পড়ুন- জাতীয় কর্ম সমিতির বৈঠকে বাংলায় ক্ষমতা দখল নিয়ে প্রত্যয়ী শাহ, পাল্টা খোঁচা কুণালের

হঠাৎই রবিবার সকালে অসুস্থতা বাড়তে থাকে। দেওয়া হয় ভেন্টিলেশন সাপোর্ট। ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...