Monday, April 13, 2026

বিশ্রাম নিতে হবে আরও, অনুব্রতকে ট্রেড মিলে হাঁটা বন্ধের পরামর্শ চিকিৎসকদের

Date:

Share post:

আপাতত তাঁকে আরও বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এমনটাই জানিয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। রুটিন চেকআপের জন্য সোমবার এসএসকেএমের উডবার্ন ব্লকে এসেছিলেন অনুব্রত মণ্ডল। হার্টের সমস্যার জন্য তাঁকে ট্রেড মিলে হাঁটতে বারণ করেছেন চিকিৎসকেরা।

সোমবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডল এসএসকেএম যান শারীরিক পরীক্ষা করানোর জন্য। এর আগে গত ৩ জুন এসএসকেএমে স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন তিনি। এসএসকেএমে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বেরানোর সময় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি বলেন, ডাক্তার তাঁকে আরও বিশ্রামে থাকতে বলেছেন। ট্রেড মিলে না হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় পঞ্চমবার তলবের পর গত ২ জুন দুপুর ১২ টার মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মত এদিন তিনি নির্ধারিত সময়ের আগে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দেন অনুব্রত। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে ম্যারাথন জিজ্ঞসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা।

আরও পড়ুন- West Bengal : দমকলে ১৫০০ পদে নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

 

 

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...