Monday, April 13, 2026

বিধানসভায় পিএসি চেয়ারম্যান হলেন কৃষ্ণ কল্যাণী

Date:

Share post:

বিধানসভায় পিএসি চেয়ারম্যান পদে বসলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (KRISHNA KALYANI)। তিনি । পিএসি চেয়ারম্যান পদে সাধারণত বসেন বিরোধী দলের কোনও ব্যক্তি। মুকুল রায়ের ইস্তফার পরে এই পদে এলেন কৃষ্ণ কল্যাণী। মুকুল রায় ইস্তফা দেওয়ার পরেই পিএসি চেয়ারম্যান পদের জন্য নাম প্রস্তাব করা হয়েছিল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। তারপরে সোমবার সেই পদে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব পেলেন রায়গঞ্জের বিধায়ক। আর এতে বেশ বেকায়দায় পড়েছে গেরুয়া শিবির। কারণ, বিজেপি শিবিরের বিধায়ক হলেও কৃষ্ণ কল্যাণীর সঙ্গে গেরুয়া শিবিরের দূরত্ব যথেষ্ট।

আরও পড়ুন- আমৃত্যু ছিলেন আপসহীন: আজীবন বামপন্থী তরুণ মজুমদারের মৃত্যুতে শোকবার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

গত ২৮ জুন বিধানসভার (BIDHAN SABHA) পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) (PAC) চেয়ারম্যান (CHAIRMAN) পদ থেকে মুকুল রায়ের ইস্তফা দেওয়ার চিঠি গ্রহণ করেছিলেন অধ্যক্ষ (SPEAKER) বিমান বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ওই দিনেই ঘোষণা করা হয়েছিল রাজ্য বিধানসভার পিএসি চেয়ারম্যান হচ্ছেন বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী (KRISHNA KALYANI)। উত্তর দিনাজপুরের এই তৃণমূল (TMC) নেতা একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে (BJP) গিয়ে রায়গঞ্জ থেকে প্রার্থী হন। জিতেও যান। এখন তিনি খাতায় কলমে বিজেপির বিধায়ক হলেও বঙ্গ বিজেপির সঙ্গে কার্যত কোনও যোগাযোগই রাখেন না। আর এবার তাঁকে রাজ্য বিধানসভার পিএসি চেয়ারম্যান করা হল।

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...