Wednesday, June 24, 2026

চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন! তরুণ মজুমদারের স্মৃতিচারণায় টলিপাড়া

Date:

Share post:

সোমবার সকালে এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন বাংলা চলচ্চিত্র জগতের ৯১ বছরের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। সপ্তাহের প্রথম দিন কর্মব্যস্ততার মাঝে এই খবর টলিপাড়ায় পৌঁছতে দেরি হয়নি একটুও। বর্ষীয়ান চিত্র পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীমহল।  তাঁর স্মৃতিচারণায় চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী বলেন, ‘ছেলেবেলা থেকে তরুণ মজুমদারের কাজ দেখে বড় হয়েছি। তাঁর কাজ দেখে আমরা কাজ শিখেছি। তাঁর ছবিতে বাংলার মাটির গন্ধ আমরা পেয়েছি। তাঁর মত পরিচালককে আজ আমরা হারিয়েছি। এরকম অভিভাবককে আমরা আর খুঁজে পাব না।’

আরও পড়ুন:Tarun Majumdar: হবে না শেষকৃত্য, মরণোত্তর দেহদান তরুণের, সিদ্ধান্তকে সম্মান রাজ্যের

পরিচালক তরুণ মজুমদারকে অবশ্য খাঁটি পরিচালকের দৃষ্টি দিয়েই দেখেছেন গৌতম ঘোষ (Goutam Ghosh)। এদিন প্রবীণ পরিচালকের প্রয়াণ সংবাদ শুনে যেন ঠিক বিশ্বাস হচ্ছিল না তাঁর। প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন, ‘এটা কি ক্ষতি নাকি অন্য কিছু? আমি কিছুই বলতে পারছি না। এত ভাল করে ছবি বানাতেন, এত নিয়মানুবর্তিতার সঙ্গে কাজ করতেন, এমনটা সাধারণত দেখা যায় না।বিভিন্ন স্বাদের ছবি বানাতেন। অনেক কিছু শিখেছি তাঁর থেকে। চিরকাল তাঁকে মনে রাখব আমরা। জুনিয়রদেরও শ্রদ্ধা করতেন তরুণ মজুমদার। আক্ষেপের শেষ নেই। তবে এ তো নিয়তি। মেনে নিতেই হবে।’


অন্যদিকে, সঙ্গীত পরিচালক তথা গায়ক জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এমন একজন ডিরেক্টর যাঁর ছবিতে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ আর কোনও চিত্র পরিচালক করেছিলেন কিনা আমার জানা নেই।উনি দেখিয়ে দিয়েছেন ছবি সবার জন্য বানানো যায়।’

‘‘ জীবনের শেষ সফর সুন্দর হোক, কিংবদন্তি’’- সামাজিক মাধ্যমে এ ভাষাতেই প্রয়াত পরিচালক তরুণ মজুমদারকে শ্রদ্ধা জানালেন সৃজিত মুখোপাধ্যায় ৷ তিনি লিখেছেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং তপন সিনহার যে কিংবদন্তিসম নক্ষত্রপুঞ্জ ছিল, তার শেষ নাম আজ আমাদের ছেড়ে চলে গেলেন ৷ তাঁর ছবির নৈপুণ্যে বক্স অফিসের সাফল্যের পরশপাথরের রহস্যভেদ হয়েছিল ৷

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...