Wednesday, June 24, 2026

টাকা ছাড়াও শিবসেনার বিক্ষুব্ধদের ‘আরও কিছু’ দেওয়া হয়েছে: গুরুতর অভিযোগ মমতার

Date:

Share post:

ঘোড়া কেনাবেচার অঙ্কে বিজেপির আরও এক ‘মিশন লোটাস’ সফল হয়েছে মহারাষ্ট্রে। সোমবার সম্পন্ন হয়েছে আস্থাভোট(Confidence Motion)। বিক্ষুব্ধ শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডের(Eknath Shinde) নেতৃত্বে বিজেপির(BJP) সঙ্গে জোট বেধে গঠিত হয়েছে সরকার। এহেন পরিস্থিতির মাঝেই এবার মহারাষ্ট্র রাজনীতি(Maharastra Politics) নিয়ে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শিন্ডে সরকারকে ‘অবৈধ সরকার’ বলে তোপ দাগার পাশাপাশি তিনি জানালেন, উদ্ধব সরকারকে ফেলতে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের বিপুল অর্থের পাশাপাশি আরও অনেক কিছু দেওয়া হয়েছে।

সোমবার সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’তে দেওয়া সাক্ষাতকারে মহারাষ্ট্র রাজনীতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মহারাষ্ট্রে নবগঠিত শিন্ডে সরকার সম্পূর্ণরূপে অবৈধ। ওনারা সরকারে এসেছেন ঠিকই কিন্তু মহারাষ্ট্রবাসীর হৃদয় জিততে পারেননি। এরপরই গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, “শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের বিপুল টাকার পাশাপাশি আরও অনেক কিছু দেওয়া হয়েছে।” এরপর পাল্টা প্রশ্ন ওঠে ‘আরও অনেক কিছু’ বলতে তিনি কী বোঝাতে চাইছেন? এবিষয়ে অবশ্য কৌশলী পথ নেন তৃণমূল নেত্রী তিনি বলেন, “কিছু ক্ষেত্রে কিছু না বলাই ‘সোনা’, কিছু বললে তা ‘রুপো’ হয়ে যায়।” শুধু তাই নয়, এদিনের সাক্ষাতকারে মুখ্যমন্ত্রী বিজেপিকেও তুলোধনা করতে ছাড়েননি। বিজেপিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী নির্বাচনে বিজেপিকে বুলডোজার দেখাবে দেশের জনতা।”


Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...