Saturday, April 4, 2026

মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া সন্দেহভাজনের সাত দিনের পুলিশ হেফাজত

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া সন্দেহভাজনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এল।    এই প্রথম নয়, এর আগে নবান্নেও ঢুকেছিল হাসনাবাদের হাফিজুল।সে সময় পুলিশ গ্রেফতারও করেছিল তাকে। পরে তার বাবা গিয়ে থানা থেকে ছাড়িয়ে এনেছিলেন তাকে। তাতেও লাভ হয়নি। শনিবার রাতে কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে আচমকাই সে ঢুকে পড়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। সোমবার আলিপুর আদালত ওই ব্যক্তিকে সাত দিনের পুলিশ হেফাজত দিয়েছে।

আরও পড়ুন- Rishabh Pant: এজবাস্টনে অনন্য নজির গড়লেন পন্থ, ভেঙে দিলেন ৬৯ বছরের রেকর্ড

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বসিরহাটের হাসনাবাদ থানার না আশারিয়া নারানপুর গ্রামের বাসিন্দা বছর ৩০ এর হাফিজুল মোল্লা। পেশায় গাড়ি চালক। তার চার বছরের একটি মেয়েও রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে গাড়ি চালাতে কলকাতায় গিয়েছিল হাফিজুল। শনিবার রাতে শেষবার তার সঙ্গে কথা হয় পরিবারের । রবিবার তার ফোন বন্ধ ছিল। পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যা রয়েছে হাফিজুলের। চলছে চিকিৎসা। ওষুধও খায় সে। তাদের কাছে কোনও খবর ছিল না এই বিষয়ে। সোমবার সকালে সংবাদ মাধ্যম মারফত খবর পান তাঁরা। কিন্তু প্রশ্ন উঠছে মানসিক সমস্যা থাকলে গাড়ি চালায় কী করে অভিযুক্ত হাফিজুল?

 

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...