Thursday, June 25, 2026

নূপুরকে নিয়ে সুপ্রিমকোর্টের মন্তব্যের বিরোধিতা করে পাল্টা বয়ান প্রাক্তনীদের

Date:

Share post:

উস্কানি মূলক মন্তব্যের জেরে গত সপ্তাহেই নূপুর শর্মার(Nupur Sharma) বিরুদ্ধে তোপ দেগেছিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। শীর্ষ আদালতের সেই মন্তব্যের বিরোধিতা করে এবার বার্তা দিলেন প্রাক্তন বিচারপতি, আমলা, সেনাকর্তা সহ ১১৭ জন। তাঁদের বক্তব্য অনুযায়ী, শীর্ষ আদালত মামলাকারীর মৌলিক অধিকার রক্ষা করার পরিবর্তে তাঁর আবেদন গ্রহণ করতে অস্বীকার করে এবং সেই পিটিশন ফিরিয়ে নিতে ও উচ্চ কক্ষে যেতে বাধ্য করে।

প্রসঙ্গত, সাসপেন্ড বিজেপি(BJP) নেত্রী নূপুর শর্মার মন্তব্যের জেরে গোটা দেশে আগুন জ্বলে উঠেছে। দেশের নানা প্রান্তে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। আর এই সমস্ত মামলা দিল্লিতে স্থানান্তর করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন নূপুর। তবে তাঁর সেই আবেদন খারিজ তো বটেই, নূপুর শর্মাকে রীতিমতো ভর্ৎসনা করে আদালত। শীর্ষ আদালত জানায়, “নূপুর শর্মার মন্তব্যের জেরে উদয়পুরে হিংসার ঘটনা ঘটেছে। কানহাইয়ালালের হত্যার জন্য উনি দায়ী। আদালত আরও জানায়, নূপুরের মন্তব্যের জেরেই গোটা দেশে হিংসাত্মক পরিবেশ তৈরি হয়েছে। যা কিছু হচ্ছে তার জন্য দায়ী উনি। ওনার উচিত অবিলম্বে ক্ষমা চাওয়া।” আদালতের এহেন পর্যবেক্ষণের বিরোধিতা করেই এবার পাল্টা বয়ান জারি করা হল।

এই বয়ানে আদালতের পর্যবেক্ষণের বিরোধিতা করা বলা হয়েছে, শীর্ষ আদালত নূপুর শর্মার মৌলিক অধিকার রক্ষা করেনি, বরং আবেদন গ্রহণ করতে অস্বীকার। এই বয়ানে সাক্ষরকারীর তালিকায় যে ১১৭ জন রয়েছেন তাদের মধ্যে ১৫ জন প্রাক্তন বিচারপতি, ৭৭ জন প্রাক্তন আমলা এবং ২৫ জন প্রাক্তন সেনাকর্তা।


Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...