Wednesday, April 1, 2026

নূপুরের পর পয়গম্বরকে নিয়ে ফের কুমন্তব্য, সাসপেন্ড বিজেপি নেতা

Date:

Share post:

নূপুর শর্মার(Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের পর দেশজুড়ে ক্ষোভের আগুন এখন নেভেনি। এরইমাঝে ফের পয়গম্বরকে নিয়ে কুমন্তব্য করে টুইট করলেন আরও এক বিজেপি নেতা। এই ঘটনার জেরে মুখরক্ষার্থে তড়িঘড়ি ওই বিজেপি নেতাকে সাসপেন্ড করল হরিয়ানা বিজেপি(BJP)।

সম্প্রতি ইসলাম ধর্মকে নিশানায় নিয়ে একের পর এক টুইট করেন হরিয়ানা(Hariana) বিজেপির আইটি সেলের (BJP IT Cell) প্রধান অরুণ যাদব। যেখানে কাবা শরিফের সঙ্গে মদের গ্লাসের তুলনা করতে দেখা গিয়েছে তাঁকে। এরপর তাঁর পুরানো সেই টুইটের স্ক্রিনশট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই নেতার বিরুদ্ধে সরব হন নেটিজেনরা। দাবি ওঠে গ্রেফতারির। রীতিমতো জনরোষের মুখে পড়ে অরুণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হয় বিজেপি। হরিয়ানা বিজেপির সভাপতি ওপি ধনকড় জানান, ওই নেতাকে ইতিমধ্যেই দল থেকে বহিস্কার করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফে তাঁকে বহিস্কারের কারণ প্রকাশ্যে আনা হয়নি। যদিও এই বহিস্কার যে ওই টুইটের জন্য তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।


Related articles

ঋণখেলাপির অভিযোগে সোহমের বিরুদ্ধে মামলা দায়ের আদালতে!

সিনেমার জন্য টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল অভিনেতা সোহম...

৮ এপ্রিল মনোনয়নপত্র জমা, মিছিল করে সার্ভে বিল্ডিং যাবেন দলনেত্রী: সূচি প্রকাশ তৃণমূলের

নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে (Trinamool Congress) জানানো হয়েছে, আগামী...

কোচবিহারে ৯-এ ৯! শীতলকুচিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে নিশানা অভিষেকের

বিধানসভা নির্বাচনের (West Bangal 2026 Election) প্রচারে এসে শীতলকুচিতে গুলিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল...

চোটের অস্বস্তির মধ্যেই শাস্তি খাঁড়়া, জয়ের মধ্যেই সমস্যায় শ্রেয়স

আইপিএলের শুরুতেই জয় পেয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির মুখে পড়লেন প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার...