Monday, May 18, 2026

দক্ষিণেশ্বর মন্দিরের নামে ভুয়ো টুইট! পুলিশের দ্বারস্থ কর্তৃপক্ষ

Date:

Share post:

দক্ষিণেশ্বর মন্দিরের নামে একটি টুইটার পেজ থেকে পোস্ট ঘিরে বিতর্ক ঘিরে তোলপাড়। বৃহস্পতিবার  ‘‌দক্ষিণেশ্বর কালীমন্দির এবং দেবোত্তর এস্টেটে’‌র তরফে এই নিয়ে পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে। মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, দক্ষিণেশ্বর কালীমন্দিরের নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট খুলে বিবৃতি দেওয়া হয়েছে।  ওই টুইটার অ্যাকউন্টটিরও বিস্তারিত উল্লেখ করা হয়েছে অভিযোগ পত্রে। দেওয়া হয়েছে ইউআরএলও। যার ইউজার নেম ‘‌কালী টেম্পল কলকাতা।’‌ এবং ওই অ্যাকাউন্ট থেকে যে বিবৃতি দেওয়া হচ্ছে, তা মন্দির কর্তৃপক্ষের নয়। সেইসঙ্গে ওই ভুয়ো টুইটগুলি থেকে প্রচার করারও অভিযোগ করা হয়েছে।


আরও পড়ুন:মর্মান্তিক! বিয়েবাড়ি থেকে ফেরার পথে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত ৩৮

 


পুলিশ জানিয়েছে, এদিনই ভক্তদের নজরে আসে একটি টুইট। যে অ্যাকাউন্টটি থেকে টুইট করা হয়েছে সেটিকে দক্ষিণেশ্বর কালীমন্দিরের ‘অফিসিয়াল টুইটার’ পরিচয় দিয়ে নেটিজেনদের স্বাগত জানানো হয়। অন্য একটি টুইটে কিছু মন্তব্য করা হয়। যা বিদ্বেষমূলক বলে অভিযোগ উঠেছে। দক্ষিণেশ্বর মন্দির কমিটির অন্যতম কর্তা কুশল চৌধুরী তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, তাঁদের নজরে এসেছে যে, দক্ষিণেশ্বর মন্দিরের নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। মন্দির কর্তৃপক্ষর বক্তব্য দাবি করে টুইটারে কিছু বক্তব্যও পেশ করা হয়েছে। কিন্তু ওই বক্তব্য আদৌ মন্দির কর্তৃপক্ষের নয়। এমনকী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, এই নামে দক্ষিণেশ্বর মন্দিরের কোনও টুইটার পেজ-ই আদতে নেই।অভিযোগ জানানোর পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।


মন্দির কর্তৃপক্ষের আরও অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মন্দিরের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশে ওই অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। পুলিশের কাছে কর্তৃপক্ষের দাবি, অভিযোগের ই–মেলটিকে এফআইআর হিসেবে ধরা হোক। এবং দ্রুত পদক্ষেপ করা হোক। পুলিশের সাইবার ক্রাইম বিভাগ দ্রুত এর পেছনে যুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।


Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...