Saturday, April 4, 2026

ক্যানিং কাণ্ডে প্রথম গ্রেফতার, ধৃত আফতাফউদ্দিন লোকেশন পৌঁছে দিচ্ছিল আততায়ীদের কাছে!

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার (Sourh 24 pargana) ক্যানিংয়ে (Canning) দিনদুপুরে সকলের সামনে ৩ তৃণমূল (TMC) নেতা-কর্মী খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এরপরই উচ্চপর্যায়ের তদন্তে নামে পুলিশ প্রশাসন। পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের আগেই দুই মহিলা-সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এবার প্রথম গ্রেফতার। ধৃতের নাম আফতাফউদ্দিন। কুলতলি (Kultali) থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও নিহতদের পরিবারের FIR-এ নাম ছিল না এই আফতাফউদ্দিনের। কিন্তু তদন্তে নেন পুলিশ জানতে পারে ধৃত আফতাফউদ্দিনই আততায়ীদের কাছে নিহত তৃণমূল নেতা স্বপন মাজি ও তাঁর দুই সঙ্গীর কারেন্ট লোকেশন পৌঁছে দিচ্ছিল। এই হত্যার ঘটনায় গোয়েন্দারা ঠাণ্ডা মাথায় খুনের চক্রান্ত খুঁজে পেয়েছেন।

জানা গিয়েছে, বেশকিছুদিন ধরেই তৃণমূল নেতাকে খুনের ছককষা হচ্ছিল। সেই পরিকল্পনা মাফিক দুষ্কৃতীদের আগেই ক্রাইম স্পটে পৌঁছয় আফতাফউদ্দিন। সে একটি বাইকে করে স্বপন মাজিদের বাইকে খুব কাছ থেকে ফলো করছিল।এবং আততায়ীদের লোকশন জানাচ্ছিল। এরপরই হামলা চালায় দুষ্কৃতীরা।

আজ, শনিবারই ধৃত আফতাফউদ্দিনকে আদালতে পেশ করবে পুলিশ। তাকে হেফাজতে চাওয়া হবে। তারপর আফতাফউদ্দিনকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ। এই ষড়যন্ত্রে আরও বেশ কয়েকজন সামিল ছিল বলে সন্দেহ পুলিশের। আফতাফউদ্দিনকে জেরা করে বাকিদের যাচ্ছে পৌঁছতে চাইছে তদন্তকারীরা।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...