Tuesday, April 7, 2026

টুইটার কেনার চুক্তি বাতিল এলন মাস্কের, আদালতে যাওয়ার হুঁশিয়ারি সংস্থার

Date:

Share post:

টুইটার(Twitter) কেনার সিদ্ধান্ত থেকে পিছু হঠলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক(Elon Mask)। ৪,৪০০ কোটি ডলারের টুইটার কেনার চুক্তি বাতিল করেছেন টেসলার মালিক। তাঁর এহেন সিদ্ধান্তে মাস্কের থেকে ক্ষতিপুরণ আদায়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে টুইটার সংস্থার তরফে।

টুইটার কেনার সিদ্ধান্ত থেকে পিছু হঠা প্রসঙ্গে মাস্কের তরফে জানানো হয়েছে, টুইটারকে তাদের প্ল্যাটফর্মে জাল বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে একাধিকবার অনুরোধ সত্ত্বেও তারা কোনও জবাব দেয়নি। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে। স্বাভাবিকভাবেই মাস্কের এই সিদ্ধান্তে যারপরনাই ক্ষুব্ধ টুইটার। সংস্থার চেয়ারম্যান ব্রেট টেইলো জানিয়েছেন, এ ব্যাপারে তাঁরা আইনি পদক্ষেপ করবেন। চুক্তি বাতিল করার জন্য এলন মাস্ককে ১ বিলিয়ন ডলার জরিমানা দিতে হতে পারে। তবে যদি মাস্ক টুইটারে ভুয়ো অ্যাকাউন্টের প্রমাণ দিতে পারেন সেক্ষেত্রে জরিমানা থেকে রেহাই পেতে পারেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পেয়েছিলেন মাস্ক। টুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল অর্থ ঋণও নিয়েছিলেন। যা শোধ করার জন্য কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন মাস্ক। খরচ কমানোর উদ্দেশে সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে ঋণদাতা সংস্থাগুলিকে জানান তিনি। সম্প্রতি আবার টেসলায় কর্মী নিয়োগ হবে বলে টুইটও করেছিলেন মাস্ক। কিন্তু এবার টুইটার কেনার সিদ্ধান্ত থেকেই সরে এলেন মাস্ক।


Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...