Wednesday, March 25, 2026

ফের নয়া ফতোয়া যোগী সরকারের, কানওয়াড় যাত্রাপথে মাংস বিক্রি নিষিদ্ধ

Date:

Share post:

বিভিন্ন সময় নানা ফতোয়া দেয় উত্তরপ্রদেশের (Utterpradesh) যোগী সরকার। এবার নির্দেশ কানওয়াড় যাত্রা (Kanwar Yatra) যে পথে হবে, সেখানে প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না। ইতিমধ্যেই মাংস বিক্রেতাদের নির্দেশ পাঠিয়েছে স্থানীয় প্রশাসন।

করোনা অতিমারির জেরে গত দু’বছর কানওয়াড় যাত্রার আয়োজন করা যায়নি। এ বছর যাত্রা শুরু হচ্ছে ১৪ জুলাই। এই যাত্রায় শিব-ভক্তরা গঙ্গা থেকে জল মন্দির ও বাড়িতে নিয়ে যান। এবছর এই যাত্রাপথে প্রকাশ্যে মাংস বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অবস্তী বলেন, কানওয়াড় যাত্রা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সব রকমের পদক্ষেপ করা হয়েছে। বরেলির সিনিয়র পুলিশ সুপার সত্যার্থ অনিরুদ্ধ পঙ্কজ জানান, প্রকাশ্যে মাংস বিক্রি বন্ধ করতে বিক্রেতাদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা সকলেই এবিষয়ে আশ্বস্ত করেছেন।


Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...