Monday, April 6, 2026

মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অসমে শিব সেজে পথনাটিকা করে.অসমে গ্রেফতার ২

Date:

Share post:

ব্যবধান মাত্র কয়েক ঘণ্টা। ফের খবরের শিরোনামে অসমের নগাঁও। শিরোনামে এক যুবক ও এক যুবতী। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মূল্যবৃদ্ধির অভিনব ভাবে প্রতিবাদ করার। কালী বিতর্কে উত্তাল দেশ। তার মধ্যেই শিব সেজে বাইক চালিয়ে অসম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিরিঞ্চি বোরা নামের ওই ব্যক্তি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁর সঙ্গী করিশ্মাকেও।

আরও পড়ুনঃ বামপন্থা নয়, দার্জিলিঙে সিন্ডিকেট-রাজের অভিযোগে CPIM ছাড়লেন ৫ সদস্য

রবিবার সকালে নগাঁওয়ের রাস্তায় শিব সেজে বাইক চালাতে দেখা যায় বিরিঞ্চিকে। বাইকের পিছনে দুর্গা সেজে ছিলেন করিশ্মা। তাঁদের দাবি, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে একটা পথনাটিকা করছিলেন। স্থানীয় কলেজচক এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ। অসম পুলিশের দাবি, জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটুক্তি করেন বিরিঞ্চি। কটুক্তির কথা স্বীকার না করলেও, বিরিঞ্চি জানিয়েছেন, দেশের কথা ভাবেন না প্রধানমন্ত্রী।
ঘটনার তীব্র নিন্দা করেছে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ। শিব-পার্বতী সেজে প্রতিবাদ প্রদর্শনে হিন্দু সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত হানা হয়েছে বলে অভিযোগ করেছে তারা।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...