Saturday, April 11, 2026

Maharastra: উদ্ধব-শিন্ডে বিরোধে সাময়িক বিরতি, স্পিকারকে পদক্ষেপ না করার নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

মহারাষ্ট্রের দুই শিবিরের কোনও বিধায়কের বিরুদ্ধেই এখন কোনও পদক্ষেপ করা যাবে না। সোমবার, মহারাষ্ট্র (Maharastra) বিধানসভার স্পিকারকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত পর্যবেক্ষণে জানায়, এই মামলায় সাংবিধানিক বেঞ্চ গঠনের প্রয়োজন রয়েছে। এ জন্য কিছু সময় লাগবে। যতক্ষণ না এ নিয়ে আদালত কোনও সিদ্ধান্ত নিচ্ছে, তত ক্ষণ বিধায়কদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। দুই শিবিরই একে অপরের বিধায়কদের বিরুদ্ধে বিধায়ক পদ বাতিলের আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। কিন্তু এই ঘটনায় এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মহারাষ্ট্রের স্পিকার (Speaker) রাহুল নরবেকরকে বিষয়টি জানাতে সলিসিটর জেনারেলকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এর পাশাপাশি, শিবসেনার বিদ্রোহী বিধায়কদের সরকার গঠনের আমন্ত্রণ জানানো নিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছিল উদ্ধব শিবির। এ নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

উদ্ধব ঠাকরে বনাম একনাথ শিন্ডের লড়াই বেশ কিছুদিন চূড়ান্ত টানাপোড়েন চলেছে মহারাষ্ট্রে। পরিস্থিতি বুঝে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। তারপরই বিজেপির সঙ্গে জোট বেঁধে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন একনাথ শিন্ডে। আস্থাভোটেও বড় ব্যবধানে জয়ী হয় শিন্ডে-বিজেপি (BJP) জোট। কিন্তু তারপরেও টানাপোড়েন থামেনি। দুই শিবিরের লড়াই পৌঁছেছে শীর্ষ আদালতে। তবে, আপাতত কিছুদিনের জন্য সেই বিরোধে বিরতি।

 

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...