Monday, April 6, 2026

Madhyapradesh : সাংঘাতিক, ১০ বছরের শিশুকে খেয়ে ফেলল কুমির, তারপর !

Date:

Share post:

স্নান করতে যাওয়াটাই তাঁর কাল হল। ছোট অতশত বোঝে নি। তাঁর মারাত্মক ফল ভুগতে হল তাঁকে। কুমিরের (Crocodile)পেটে ১০ বছরের শিশু, খবর জানাজানি হতেই চারিদিকে হৈচৈ। মধ্যপ্রদেশের (Madhyapradesh)শেওপুরের ঘটনা শুনে শিউরে উঠছেন নেটিজেনরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে চম্বল (Chabmbal) নদীতে স্নান করতে নামে শিশুটি। সেই সময় কুমিরটি তাঁকে আক্রমণ করে। ছেলেটিকে টেনে গভীর জলে নিয়ে যায় কুমির। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা সঙ্গে সঙ্গে শিশুর পরিবার ও আত্মীয়-স্বজনদের খবর দেন। এরপর লাঠি, দড়ি ও জালের সাহায্যে কুমিরটিকে নদী থেকে টেনে তোলা হয়। মারধর করা হয় কুমিরটিকে। এমনকী তার পেট চিরে শিশুটিকে উদ্ধারের দাবি জানায় উত্তেজিত জনতা। পুলিশ ও বন্যপ্রাণ উদ্ধারকারী দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। প্রত্যক্ষদর্শীদের থেকে খবর পেয়ে নদী তীরে ছুটে আসে শিশুটির পরিবার, ভেঙে পড়ে গোটা গ্রাম। ঘটনার খবর পেয়ে অ্যালিগেটর বিভাগ (Aligator Department) ও পুলিশের একটি দল গ্রামবাসীদের হাত থেকে কুমিরটিকে উদ্ধার করার চেষ্টা করে। শিশুটির পরিবার দাবি করেছে, শিশুটি বেঁচেও থাকতে পারে। কুমিরের পেট কেটে তাকে উদ্ধার করতে হবে। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...