Saturday, April 4, 2026

Corona Update: টিকাকরনে নয়া রেকর্ড! চিন্তা বাড়াচ্ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুহার

Date:

Share post:

জোরকদমে চলছে টিকাকরনের (Vaccination)কাজ । একদিকে দ্বিতীয় ডোজ অন্যদিকে বুস্টার, কিন্তু তাতেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ। পরপর চারদিন দৈনিক সংক্রমণ রইল ২০ হাজারের উপরেই। রবিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী ফের ২০ হাজারের উপর থাকল ভারতের দৈনিক করোনা গ্রাফ (Corona graph)। পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা (Active case) আর মৃত্যু হার। চিন্তায় চিকিৎসক মহল।

রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। এই সংখ্যাটা কমবেশি আগের দিনের মতোই। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৭০৯ । স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫২৮ জন। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা। তবে উদ্বেগের মাঝেই খানিকটা স্বস্তি দিয়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৯০ জন। এখন দেশে সুস্থতার হার ৯৮.৪৭%। করোনা পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন (Nabanna)। ইতিমধ্যেই মুখ্যসচিব জেলা শাসকদের সঙ্গে বৈঠক সেরেছেন। কঠোর ভাবে করোনা বিধি পালনের দিকে জোর দিতে বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

অন্যদিকে করোনার টিকাকরণে (Corona Vaccine) নয়া রেকর্ড গড়ার পথে দেশ। সব ঠিক থাকলে রবিবারই ২০০ কোটি ভ্যাকসিনের ডোজ দিয়ে ফেলবে ভারত। এত কম সময়ে এই বিপুল পরিমাণ টিকাকরণ সত্যিই রেকর্ড। এখনও পর্যন্ত ভারতে ভ্যাকসিন পেয়েছেন ১৯৯ কোটি ৯৮ লক্ষ ৮৯ হাজারের বেশি মানুষ।


Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...