Wednesday, April 8, 2026

ক্রস ভোটিং-এর অনুরোধ জানিয়ে TMC বিধায়কের কাছে সাংবাদিক পরিচয়ে ফোন, কড়া জবাব শাসকদলের

Date:

Share post:

রাষ্ট্রপতি ভোটের ঠিক আগের দিনে দল ভাঙানোর নোংরা খেলায় নামলো বিজেপি! এই অভিযোগে উঠছে রাজ্যের শাসকদলের তরফ থেকে। কারণ, পাণ্ডবেশ্বরের তৃণমূল (TMC) বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর (Narendranath Chakraborty) সাংবাদিক পরিচয় দিয়ে ফোন আসে। সেই ফোন কলে সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। বিধায়কের দাবি, সঙ্গে সঙ্গেই সেই অনুরোধ ফিরিয়ে দিয়ে দলের প্রতি তাঁর আনুগত্যের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। তবে সূত্রের খবর,সঞ্জয় সিং নামে সাংবাদিক পরিচয় দেওয়া ওই ব্যক্তি জানান, নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে বিরোধী দলনেতা কথা বলতে চান। এর প্রেক্ষিতেই সঞ্জয় সিং ও শুভেন্দু অধিকারীর নামে থানায় এফআইআর করেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। শুধুমাত্র নরেন্দ্রনাথ চক্রবর্তী নন, তালিকা যথেষ্ট দীর্ঘ।

আরও পড়ুন- দীর্ঘদিন পর বড় পর্দায়  ফিরে ঠান্ডা লড়াইয়ে স্বস্তিকা-ইন্দ্রাণী

শাসকদলের আরও অনেক বিধায়কের কাছেই ক্রস ভোটিং করার আবেদন জানিয়ে ফোন যাচ্ছে। তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তাদের দলীয় ঐক্য যথেষ্ট মজবুত। এভাবে সেই ঐক্যে ফাটল ধরানো যাবে না। রাষ্ট্রপতি নির্বাচনে কেন্দ্রের বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। দ্রৌপদীর নাম ঘোষণার পরেই বঙ্গে বিজেপি নেতারা দাবি করতে শুরু করেন, তৃণমূলে ক্রস ভোটিং হবে। কিন্তু তাঁদের সেই দাবি নস্যাৎ করে দেন শাসকদলের শীর্ষ নেতৃত্ব। এরপরেই ভুয়ো পরিচয় দিয়ে তৃণমূল বিধায়কদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ-ফোন আসা শুরু হয়। বিষয়টি নিয়ে পদ্ম শিবিরের বিরুদ্ধে তুমুল সমালোচনা চলছে রাজনৈতিক মহলে।

 

 

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...