Wednesday, June 17, 2026

করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী: মহানগরের জনবহুল এলাকায় সচেতনতা প্রচার কলকাতা পুলিশের

Date:

Share post:

করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই সচেতন প্রশাসন। রবিবার দিনভর কলকাতার বিভিন্ন জায়গায় সচেতনতার প্রচার চালাল পুলিশ (Police)। নিউমার্কেট, শ্যামবাজার, গড়িয়াহাট-সহ মহানগরের ব্যস্ত জায়গাগুলিতে কলকাতা (Kolakata) পুলিশের তরফ থেকে মাইকিং করে করোনা (Corona) বিধি মেনে চলার আবেদন জানানো হয়। একই সঙ্গে যাঁরা মাস্ক (Mask) পরেননি, তাঁদের মধ্যে মাস্ক বিলি করা হয়েছে। পুলিশ কর্মী থেকে আধিকারিকরা- নিজেরা উদ্যোগ নিয়ে সেই মাস্ক পরিয়ে দিয়েছেন পথচারীদের। বিশেষ করে ঘিঞ্জি বাজার এলাকায় যাতে করোনা বিধি মেনে চলা হয়, তার জন্য প্রচার চালানো হয়েছে।

ফের রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আরও বেশি করে করোনা বিধিনিষেধ মেনে চলার উপর জোর দেওয়ার কথা জানান রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। পরিস্থিতি মোকাবিলায় শনিবার রাজ্যের সমস্ত জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দেওয়া হয়।

আরও পড়ুন- এবার মাড়োয়ারি সমাজের ক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি

এর পাশাপাশি, বাজার বা জনবহুল এলাকায় যাতে করোনা বিধি মেনে চলা হয়, তার উপর নজরদারি করতে নির্দেশ দিয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। এই নির্দেশের পরেই আরও সতর্ক হয়েছে পুলিশ-প্রশাসন।

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...