Wednesday, June 17, 2026

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শ্রীশঙ্কর থামলেন সপ্তম স্থানে

Date:

Share post:

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে হতাশ করলেন ভারতীয় অ্যাথলিটরা। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে লং জাম্পের ফাইনালে উঠেছিলেন মুরলী শ্রীশঙ্কর। আশা উসকে দিয়েছিলেন অঞ্জু ববি জর্জের (২০০৩ সালে) পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্সের আসর থেকে পদক জেতার।
কিন্তু রবিবার ফাইনালে সপ্তম স্থানে শেষ করলেন শ্রীশঙ্কর। ফলে পদক জয়ের স্বপ্ন ভেঙে চুরমার। প্রথমবার তিনি ৭.৯৬ মিটার লাফান। দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডে ফাউল করার পর, চতুর্থ রাউন্ডে শ্রীশঙ্কর ৭.৮৯ মিটার লাফিয়েছিলেন। পঞ্চম রাউন্ডে ফের ফাউল করেন। শেষ রাউন্ডে শ্রীশঙ্কর লাফান ৭.৮৩ মিটার।

আরও পড়ুন- দুরন্ত খেলে সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু

এই ইভেন্টে সোনা জিতেছেন চিনের জিয়ানান ওয়াং। তিনি ৮.৩৬ মিটার লাফিয়েছেন। উল্লেখ্য, শ্রীশঙ্করের সেরা লাফও ৮.৩৬ মিটার। যা তিনি গত এপ্রিলে জাতীয় রেকর্ড গড়ার সময় করেছিলেন। কিন্তু বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে তার কাছাকাছি পৌঁছতে পারেননি শ্রীশঙ্কর।
এদিকে, মেয়েদের তিন হাজার মিটার স্টিপলচেজের হিটে ৩১তম স্থান পেয়েছেন ভারতের পারুল চৌধরি। তিনি ৯ মিনিট ৩৮.০৯ সেকেন্ডে দৌড় শেষ করেন। ছেলেদের ৪০০ মিটার হার্ডলসের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন ভারতের মাদারি পাল্লিয়ালিল জাবির। পাঁচটি হিটের পর তিনিও ৩১তম স্থানে শেষ করেন।

 

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...