Tuesday, April 14, 2026

বিজেপির বিরুদ্ধে টাকার খেলা, জোর করে ভোট দেওয়ানোর অভিযোগ যশবন্ত সিনহার

Date:

Share post:

আজ, সোমবার ১০টা থেকে দিল্লির সংসদ ভবন এবং প্রতিটি রাজ্যের বিধানসভা ভবনে চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। বিকেল ৫টা পর্যন্ত নেওয়া হবে ভোট। ঠিক তার মাঝেই বিস্ফোরক ও চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর মন্তব্য, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে টাকার খেলা চলছে। টাকা দিয়ে সরকার পক্ষের দিকে ভোট টানার চেষ্টা, রাজনৈতিক দলগুলিকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে।

আরও পড়ুন:‘বিতর্ক বা আলোচনা,যাইহোক না কেন তা যেন ফলপ্রসূ হয়’:মোদি

যশবন্ত সিনহার কথায়, “এই রাষ্ট্রপতি নির্বাচন শুধু রাজনৈতিক লড়াই নয় এটা। সরকারি এজেন্সিগুলোর বিরুদ্ধেই লড়াই করছি। কারণ, তারা এতটাই ক্ষমতার শীর্ষে উঠে এসেছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে ভেঙে ফেলার চেষ্টা চলছে। টাকার খেলাও চলছে।”

তিনি আরও বলেন, “দেশ গণতন্ত্রের পথেই হাঁটবে নাকি সেখানে ইতি পড়বে, এই নির্বাচনে তা বোঝা যাবে। সকলের কাছে আমার আবেদন, নিজেদের অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে ভোটদান করুন।”

এদিকে ভোটের দিন যশবন্ত সিনহার এমন মন্তব্যে সারবত্তা আছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মহারাষ্ট্র থেকে শুরু করে দেশজুড়ে যেভাবে সরকার ভাঙা-গড়ার খেলায় মেতেছে বিজেপি সেখানে যশবন্ত সিনহার বক্তব্য একেবারেই অমূলক নয়।

প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ঘুষের টোপ এবং কথা না শুনলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ‘ভুয়ো’ সাংবাদিকের বিরুদ্ধে। বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই সাংবাদিককে শনিবার রাতে গ্রেফতার করেছে।

বিধায়কের অভিযোগ, রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করলে মোটা টাকার ‘পুরস্কার’ মিলবে বলে তাঁকে টোপ দেন ওই সাংবাদিক। আরও অভিযোগ, তিনি রাজি না হওয়ায় সিবিআই, ইডিকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় তাঁকে।



Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...