Saturday, April 4, 2026

প্রধান শিক্ষিকার পদ খালি, শূন্যপদে বসে স্কুল চালাচ্ছেন ‘গ্রুপ ডি’ কর্মী

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) দাসপুরের আনন্দময়ী জুনিয়র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদটি খালি। আর সেই শূন্যপদে বসে স্কুল চালাচ্ছেন এক গ্রুপ ডি (Group D) কর্মী! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

নারী শিক্ষার প্রসারে স্কুলটি গড়ে তোলেন এলাকারই মানুষজন। সরকারি সমস্ত অনুদানও পায় স্কুলটি। ২০২১ সালের স্কুলের প্রধান শিক্ষিকার আকস্মিক মৃত্যুর পর থেকেই চরম অব্যবস্থা আনন্দময়ী জুনিয়র বালিকা বিদ্যালয়ে। উপায় না দেখেই না কি প্রধান শিক্ষকের পদে বসেন গ্রুপ ডি কর্মী শিবপ্রসাদ চৌধুরী (Shibaprasad Choudhury)। তবে স্থায়ী শিক্ষিকা নিয়োগের পথে না হেঁটে অস্থায়ীভাবে এলাকার কিছু বেকার তরুণীদের দিয়ে স্কুলের পঠনপাঠন চালিয়ে যাচ্ছেন তিনি। গ্রুপ ডি কর্মী হয়েও মাঝে মধ্যে নিজেই ক্লাস নিচ্ছেন। শিক্ষা দফতর থেকে শুরু করে শিক্ষামন্ত্রী সকলের দ্বারস্থ হলেও স্কুলে এসে পৌঁছননি কোনও স্থায়ী শিক্ষিকা- অভিযোগ পরিচালন সমিতির।

তবে এভাবে আর কতদিন চলবে? তার কোনও সদুত্তর দিতে পারেননি শিবপ্রসাদ। রাজ্য সরকারের উপরই ভরসা তাঁরা। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার সহ-শিক্ষা অধিকারিক মানবেন্দ্র ঘোষ সমস্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুরো বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। তাঁর আশা দ্রুত শিক্ষক নিয়োগ হবে।


Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...