Saturday, April 4, 2026

প্রধানমন্ত্রী হলে চিনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব, বার্তা ঋষি সোনাকের

Date:

Share post:

ব্রিটেনের (Britain) পরবর্তী প্রধানমন্ত্রী (Prime Minister) নির্বাচিত হলে চিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দিলেন দেশের অর্থমন্ত্রী তথা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনক (Rishi Sunak)। গত রবিবার নিজের এই অবস্থানের কথা জানিয়েছেন তিনি। এর পাশাপাশি চিনকে দেশ ও বিশ্বের নিরাপত্তার জন্য ‘এক নম্বর হুমকি’ (number one threat)বলেও অভিহিত করেছেন সোনক।

সম্প্রতি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস (Liz Truss) অভিযোগ করেন, চিন ও রাশিয়ার প্রতি দুর্বল ঋষি সোনক। ট্রাসের এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সোনক চিনের বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিলেন বলে মনে করা হচ্ছে। এর আগে ওই দেশের এক সংবাদ‌ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রধান মন্ত্রিত্বের প্রতিযোগিতায় ঋষি সোনকই একমাত্র প্রার্থী যার ‘যুক্তরাজ্য-চিনের মধ্যে সম্পর্কের উন্নয়ন নিয়ে স্পষ্ট ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি রয়েছে’। বরিস জনসনের উত্তরাধিকারী হওয়ার দৌড়ে থাকা লিজ ট্রাসকে উদ্ধৃত করে ওই দেশের সংবাদ মাধ্যম বলেছে, ‘এ ধরনের সমর্থন (চিনের) কেউ চাইবে না।’

সোনকের দাবি, যুক্তরাজ্যের প্রযুক্তি চুরি করছে এবং বিশ্ববিদ্যালয়গুলিতে অনুপ্রবেশ করছে চিন। রাশিয়া থেকে তেল কিনে আন্তর্জাতিক ক্ষেত্রে ভ্লাদিমির পুতিনকে সমর্থন করছে এবং তাইওয়ানসহ প্রতিবেশী দেশগুলিকে হয়রানি করার চেষ্টা করছে। ক্ষমতায় আসলে প্রথম দিন থেকেই চিনের এইসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন ভারতীয় বংশদ্ভূত ঋষি সোনক।


Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...