Saturday, April 4, 2026

বিতর্কের মধ্যেই ব্রাহ্ম ধর্মে দীক্ষিত বিশ্বভারতীতে আজ অনলাইনে ”কালী পুজোর ধারণা” বিষয়ক আলোচনা

Date:

Share post:

আজ, সোমবার বিকাল চারটে ”কালী পুজোর ধারণা” বিষয়ক আলোচনা হতে চলেছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইবেরি কনফারেন্স হলে। বিশ্বভারতী কর্তৃপক্ষ ছাড়াও মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আলমবাজার মঠের শারদাত্মনানন্দ মহারাজ। তবে অনলাইনে হবে উপস্থাপিত হবে কালী পুজোর ধারণা বিষয়ক আলোচনা।

অন্যদিকে, বিশ্বভারতীর মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান, যারা ব্রাহ্ম ধর্মে দীক্ষিত বলেই জানেন সকলে, সেখানে এই ধরনের ধর্মীয় আলোচনা ঘিরে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ, শান্তিনিকেতন বিশ্বভারতী মূর্তিপূজা বা সরাসরি কোনও ধর্মকে প্রাধান্য দেয় না। বছরের পর বছর ধরে এমনই রীতি মেনে আসছে বিশ্বভারতী। কিন্তু নজিরবিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ।

রীতি ভেঙে আরএসএস এবং কেন্দ্রের বিজেপি সরকারকে খুশি করতেই বিশ্বভারতী এমন ধর্মীয় পদক্ষেপ অভিযোগ করছে ছাত্র ও অধ্যাপক সংগঠনগুলি। লেকচার সিরিজের এই আলোচনার আসর অবিলম্বে বন্ধ করা উচিত বলেই দাবি অনেক প্রাক্তনী এবং আশ্রমিকের। চাপে পড়ে বিতর্ক এড়িয়ে যেতেই কর্তৃপক্ষ অবশেষে আলোচনাটি অফলাইনের বদলে অনলাইন পদ্ধতিতে করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।


Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...