Monday, April 6, 2026

ইতিহাস সৃষ্টির দোরগোড়ায় ঋষি সুনক

Date:

Share post:

ইতিহাস সৃষ্টির পথে ধাপে ধাপে এগোচ্ছেন ঋষি সুনক (Rishi Sunak)। ব্রিটেনের প্রধানমন্ত্রী (British Prime Minister) পদে বসা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। চতুর্থ দফার নির্বাচনেও সর্বোচ্চ ভোট পেয়েছেন কনজারভেটিভ পার্টির এই নেতা।

ইতিমধ্যেই ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় ছিটকে গিয়েছেন বিদ্রোহী সাংসদ কেমি বাডেনোচ। বর্তমানে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ঋষি সুনকের (Rishi Sunak News) প্রতিদ্বন্দ্বীর সংখ্যা এসে ঠেকেছে মাত্র দুইয়ে।

প্রধানমন্ত্রী পদে বসতে গেলে সুনকের প্রয়োজন নিজের দলের ১২০ জন আইনসভা সদস্যের সমর্থন। অর্থাৎ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির যত জন সাংসদ রয়েছেন, তাঁদের এক তৃতীয়াংশের সমর্থন লাগবে প্রাক্তন অর্থমন্ত্রীর (Britain Ex Finance Minister)। ট্রেন্ড যেদিকে রয়েছে, তাতে তাঁর দিকেই যে অধিকাংশ সদস্য ঝুঁকবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।প্রধানমন্ত্রীর লড়াই (Britain Prime Minister Election) থেকে বিদ্রোহী সাংসদ কেমি বাডেনোচস ছিটকে গিয়েছেন।
জানা গিয়েছে, ঋষি সুনকের আচরণে ক্ষুব্ধ বরিস জনসন (Boris Johnson)। প্রধানমন্ত্রী হতে পিছন থেকে ছুরি মেরেছেন ঋষি সুনক (Rishi Sunak)? কুর্সি থেকে বরিস জনসনকে (Boris Johnson) সরাতে চেয়ে ষড়যন্ত্র করেছেন! তাই এই ভারতীয় বংশোদ্ভূতর (Indian Origin) হাতে ব্রিটেনের শাসনভার উঠুক চাইছেন না বর্তমান প্রধানমন্ত্রী। বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের (Infosys) প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির (Narayan Murthy) জামাই কনজারভেটিভ দলের (Conservative Party) নেতা নির্বাচিত হতেই টেমসের তীরে উসকে উঠেছে বিতর্ক। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ঋষি বাদ দিয়ে অন্য যে কেউ তাঁর উত্তরসূরী হোক, এমনটাই চাইছেন বরিস।
কনজারভেটিভ পার্টির ২০ হাজার সদস্যের ভোট গ্রহণের পরই আগামী ৫ সেপ্টেম্বর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, সুনকের আচরণে যথেষ্ট ক্ষুব্ধ বরিস জনসন। প্রধানমন্ত্রী হতে পিছন থেকে ছুরি মেরেছেন ঋষি সুনক (Rishi Sunak)? কুর্সি থেকে বরিস জনসনকে (Boris Johnson) সরাতে করেছেন ষড়যন্ত্র? তাই এই ভারতীয় বংশোদ্ভূতর (Indian Origin) হাতে ব্রিটেনের শাসনভার উঠুক চাইছেন না বর্তমান প্রধানমন্ত্রী?ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ঋষি বাদ দিয়ে অন্য যে কেউ তাঁর উত্তরসূরী হোক, চাইছেন বরিস। কিন্তু বিধি বাম। শেষ হাসি কিন্তু হাসার অপেক্ষায় রয়েছেন ঋষি।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...