Wednesday, March 11, 2026

তৃণমূলের ৩৮ বিধায়ক যোগাযোগ রাখছেন : মিঠুনের দাবি ফ্লপ সিনেমার ডায়লগ ; কটাক্ষ কুণালের

Date:

Share post:

হেস্টিংসে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী  বুধবার দাবি করেন,  ‘৩৮ তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। ২১ জন সরাসরি তার সঙ্গে যোগাযোগে রয়েছেন।’ এদিন আরও তাৎপর্যপূর্ণভাবে মিঠুন জানান যে, ১৮ রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে।আরও চারটে রাজ্যে যেকোনও সময় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলেই স্পষ্ট করেছেন মহাগুরু। তার এই দাবি অবশ্য ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “মাঝে মাঝে প্রচারে থাকতে এসব বলে থাকেন উনি। তাতে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ওটা ওঁর কোনও ফ্লপ সিনেমার ডায়লগ।”

এদিন হেস্টিংসের দফতরে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে করেন মিঠুন চক্রবর্তী । পঞ্চায়েত নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে মিঠুনকে সাংগঠনিক কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির।২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সেভাবে আর রাজনীতিতে সক্রিয় ছিলেন না মিঠুন চক্রবর্তী। তারপর থেকে বিভিন্ন নির্বাচনে বিজেপি কার্যত ধুয়ে মুছে গিয়েছে। এমনকি, বিজেপিকে পেছনে ফেলে বামেরা ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে চলেছে এমন ইঙ্গিতও মিলতে শুরু করেছিল। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এনিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই বৈঠকে ছিলেন মিঠুনও।

একুশের বিধানসভার পর থেকেই বিজেপির (BJP) অন্দরে চওড়া হয়েছে ফাটল। দানা বেঁধেছে গোষ্ঠীদ্বন্দ্ব। শুভেন্দু-সুকান্ত-মালব্যদের ডানা ছাঁটতে নয়া যুগ্ম সম্পাদককে বসিয়েছে দিল্লি। এদিন তাঁর ডাকা বৈঠকেই হাজির ছিলেন মিঠুন। সেই বৈঠক শেষে ‘খেলা ঘোরা’র ইঙ্গিত দেন বলিউডি তারকা। বলেন, বিজেপির সঙ্গে তৃণমূল বিধায়কদের যোগাযোগ রাখার কথা। কিন্তু তাঁর সেই দাবি সম্পর্কে যে বিজেপির অন্দরেই কোনও তথ্য নেই, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে বিরোধী দলনেতার মন্তব্যে।বিরোধী দলনেতা বলেন, এটা ওনার বক্রব্য। যিনি বলেছেন, তাকেই এর দায়িত্ব নিতে্ হবে।

 

 

spot_img

Related articles

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...