Tuesday, June 9, 2026

Nabadwip: প্রাপ্য সম্মানের দাবিতে কোর্টের দ্বারস্থ পুলওয়ামা কাণ্ডে আহত জওয়ান

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে পুলওয়ামা হামলায় জখম হয়েছিলেন নবদ্বীপের সিআরপিএফ (CRPF) জওয়ান নিগমপ্রিয় চক্রবর্তী (Nigampriya Chakraborty)। দুটি বুলেট ছুঁয়ে গেছিল তাঁকে। বাঁ হাতে লেগেছিল গুলি, শিরদাঁড়ায় ছুঁয়ে যাওয়া গুলি এখনও আটকে আছে। তবু চলছে জীবনের যুদ্ধ। হার না মেনে এখনও লড়াই করে চলেছে জওয়ান। রাজ্য সরকারের সার্টিফিকেট অনুযায়ী, তিনি এখন বিশেষ ভাবে সক্ষম। কিন্তু কোনও সুযোগ সুবিধা কিছুই পান না। না আছে চাকরি না আছে বেতন। চাকরি পরবর্তী কোনও সুযোগ সুবিধা, না তাও নেই। এবার প্রাপ্য অধিকারের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ সিআরপিএফ নিগমপ্রিয়।

২০১৬ সালে পুলওয়ামায় হামলার মুখে পড়েছিল সিআরপিএফের যে দল সেই দলে ছিলেন নবদ্বীপের নিগমপ্রিয় চক্রবর্তী। ওই হামলায় শহিদ হন ৫ সিআরপিএফ জওয়ান। গুলিবিদ্ধ হওয়ার পরেও একা হাতে বেশ কয়েকজনকে ঘায়েল করেন নিগমপ্রিয়। কিন্তু এই সাহসিকতার পরিচয় দেওয়ার পরেও চিকিৎসার জন্য কোনরকম সুযোগ-সুবিধে পাচ্ছেন না তিনি। তার অভিযোগ, গ্যালান্ট্রি পুরস্কারের (Gallantry Award) জন্য তাঁর নাম সুপারিশ করা তো দূরের কথা জিজ্ঞাসাবাদও করা হয়নি তাঁকে। এবার তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় (Arindam Mukherjee) সিআরপিএফ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব একটি মেডিকেল বোর্ড গঠন করে নিগমপ্রিয়র চিকিৎসা করানর জন্য। সেই সঙ্গে তাঁকে গ্যালান্ট্রি পুরস্কারের (Gallantry Award) দেওয়ার বিষয়টিও পুনর্বিবেচনা করার কথা জানান বিচারপতি।


Related articles

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...

বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক, ট্রাম্পের দেশে প্রবেশে নিষোধাজ্ঞা সেরা রেফারির

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২ দিন। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা...