Saturday, April 4, 2026

অর্পিতার সঙ্গে যৌথ অ্যাকাউন্টে আরও ৮কোটির হদিশ! পার্থ বললেন, “আমার কোনও টাকা নেই”

Date:

Share post:

এনফোর্স ডিরেক্টরেটের তল্লাশিতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)-অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ অ্যাকাউন্টের হদিশ। ইডি সূত্রে খবর, সেই অ্যাকাউন্টে ৮কোটি টাকা রয়েছে। অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে। এর আগে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukharjee) বাড়ি থেকে রাসি রাশি টাকা উদ্ধার হয়। রবিবার, স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই (ESI) হাসপাতালে পার্থ ও অর্পিতাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ঢোকার মুখে সাংবাদিকরা পার্থকে প্রশ্ন করেন, টাকা কার? জবাবে পার্থ বলেন, ‘‘আমার কোনও টাকা নেই।’

গত কয়েক দিনের তল্লাশিতে অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। ইডি (ED) সূত্রে খবর, জেরায় পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা জানিয়েছেন, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা পার্থের। কিন্তু এবার সেই টাকা তাঁর নয় বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। তাহলে সেই টাকা কার? তাঁর বিরুদ্ধে কে ষড়যন্ত্র করেছে? এর উত্তর প্রাক্তন মন্ত্রী জানান, ‘‘সময় এলেই বুঝতে পারবেন।’’

যদিও পার্থর এই দাবির বিষয়ে কোনও মন্তব্য করতে চান না তৃণমূল নেতৃত্ব। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, দল ইতিমধ্যেই একটি সিদ্ধান্ত নিয়েছে। এবার পার্থ চট্টোপাধ্যায় নিত্যনতুন কী বলবেন, তা নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার কিছু নেই। গ্রেফতার হওয়ার পরেই কেন পার্থ বলেননি তিনি নির্দোষ। কেন তখনই বলেননি এটা টাকা নয়! প্রশ্ন তোলেন কুণাল।

আরও পড়ুন:উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স, এ বার আট বছরের বালকের শরীরেও উপসর্গ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...