Thursday, June 25, 2026

India Team: কমনওয়েলথ গেমসে প্রথম জয় ভারতের, পাকিস্তানকে হারাল ৮ উইকেটে

Date:

Share post:

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) প্রথম জয় ভারতের (India)। রবিবার পাকিস্তানকে ( Pakistan) ৮ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল। এই জয়ের ফলে কমনওয়েলথ গেমসে পদকের আশা জিইয়ে রাখল ভারতের প্রমিলা ব্রিগেড। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর পাকিস্তানকে ৮ উইকেটে হারাল ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং স্মৃতি মান্ধানার। ৬৩ রানে অপরাজিত তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বৃষ্টির জন্য ম্যাচে ওভার সংখ্যা কমে হয় ১৮। ১৮ ওভারে মাত্র ৯৯ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান ১৮ রান করেন আলিয়া রিয়াজ। ১৭ রান করেন মারুফ। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন স্নেহ রানা এবং রাধা যাদব। একটি করে উইকেট নেন রেনুকা সিং, মেঘনা সিং এবং শেফালি বর্মা।

পাকিস্তানের বিরুদ্ধে ৯৯ রান তুলতে কষ্ট করতে হয়নি ভারতীয় দলকে। আগ্রাসী মেজাজে শুরু করেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। বেশি আগ্রাসী ছিলেন সহ-অধিনায়ক মান্ধানা। দুই ওপেনার মাত্র ৫ ওভারেই তুলে নেন ৫২ রান। এর পর ভারতের জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা। ১৬ রান করেন শেফালি। ৬৩ রানে অপরাজিত স্মৃতি মান্ধানা।

আরও পড়ুন:Kl Rahul: ভারতীয় দলে কবে ফিরবেন রাহুল? জানালেন স্বয়ং নিজেই

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...