Saturday, April 4, 2026

কমনওয়েলথ গেমসে সোনার পদক জয়ী জেরেমিকে অভিনন্দন প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রবিবার কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা পেলেন জেরেমি লালরিন্নুঙ্গা (Jeremy Lalrinnunga)। মীরাবাই চানুর পর ভারোত্তোলনে আরও একটি সোনা পেয়েছে ভারত। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৬০ কেজি তুললেন জেরেমি। তুললেন মোট ৩০০ কেজি। সোনা জয়ের পর অভিনন্দনের জোয়ারে ভাসছেন জেরেমিকে। জেরেমিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন টুইটারে জেরেমিকে অভিনন্দন জানিয়ে টুইটারে লেখেন,” আমাদের যুব শক্তি নতুন ইতিহাস তৈরি করছে। অনেক অভিনন্দন জেরেমি তোমাকে, যে দেশের জন‍্য সোনার পদক জিতেছে। অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আগামীর জন‍্য।”

অপরদিকে টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় লিখেছেন, কমনওয়েলথ গেমস ২০২২-এ সোনা জেতার জন্য জেরেমিকে আন্তরিক অভিনন্দন। এত অল্প বয়সে এই বিশাল কৃতিত্ব অর্জনের জন্য সকলে আপনার জন্য গর্বিত। আপনি আরও এই ধরনের সাফল্যের সঙ্গে এগিয়ে যান। আপনার ভবিষ্যতের জন্য সব খুব ভাল!”

কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড ভারতীয় জেরেমি লালরিন্নুঙ্গার হাত ধরে। কনুইয়ে চোট লাগলেও তাতে দমে যাননি জেরেমি। সেই চোটকে উপেক্ষা করে সোনা জয় জেরেমির।

চার বছর আগে যুব অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জেরেমি। সোনা জিতেছিলেন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও। এবার সোনা এল কমনওয়েলথ গেমসেও। স্ন্যাচিংয়ে তাঁর বিভাগে রেকর্ড গড়লেন জেরেমি। ১৪০ কিলো তোলেন তিনি। কমনওয়েলথ গেমসে ৬৭ কিলো বিভাগে যা রেকর্ড।

আরও পড়ুন:Florentin Pogba: অনুশীলনে নেমে পরলেন বাগানের নতুন বিদেশি ফ্লোরেন্তিন পোগবা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...