Monday, April 6, 2026

লাল-হলুদের অনুশীলনে ক্রীড়ামন্ত্রী, ক্লাব লাইসেন্সিংয়ের আবেদন ইমামি ইস্টবেঙ্গলের

Date:

Share post:

আসন্ন মরশুমের জন‍্য ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami EastBengal)। বৃহস্পতিবার থেকে হেডকোচ স্টিফেন কনস্ট‍্যানটাইনের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার ছিল ইমামি ইস্টবেঙ্গলের অনুশীলনের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনের অনুশীলনে উপস্থিত রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এদিন লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় রাজ‍্যের ক্রীড়ামন্ত্রীকে। এরপর বেশ কিছুক্ষণ মাঠের ধারে বসে স্টিফেন কনস্ট্যানটাইনের প্র্যাকটিস দেখেন অরূপ বিশ্বাস।

এদিন প্র্যাকটিসে যোগ দেন সুমিত পাসি। রাউন্ডগ্লাস পাঞ্জাব থেকে এই দেশীয় স্ট্রাইকারকে নেওয়া হয়েছে ইমামি ইস্টবেঙ্গলে। সূত্রের খবর,  সপ্তাহ শেষে স্থানীয় ফুটবলাররা যোগ দেবেন অনুশীলনে। আর সোমবার থেকে শুরু হবে পুরোদমে অনুশীলন। এখন দু’বেলা করে চলছে লাল-হলুদের ট্রেনিং। সকালে রিজার্ভ দলকে কোচিং করাচ্ছেন বিনো জর্জ। বিকেলে সিনিয়র দলের অনুশীলন চলছে স্টিফেনের তত্ত্বাবধানে। ২২ তারিখ ডুরান্ড কাপের প্রথম ম‍্যাচ। তার আগে দল গুছিয়ে নিতে মরিয়া লাল-হলুদের হেডস‍্যার।

এদিকে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য ফেডারেশনের কাছে আবেদন ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। আইএফএতে ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের নাম পরিবর্তন হয়েছে। আইএফএ-র সমস্ত টুর্নামেন্ট ইভামি ইস্টবেঙ্গল নামে খেলবে লাল-হলুদ ব্রিগেড। বাংলার ফুটবল নিয়ামক সংস্থায় ইতিমধ্যেই নাম পরিবর্তন হয়ে গিয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ফেডারেশনকেও চিঠি পাঠান লাল হলুদের কর্তারা। কাগজপত্র খতিয়ে দেখে এএফসির কাছে পাঠাবে ফেডারেশন।

আরও পড়ুন: India Team: চতুর্থ টি-২০ ম‍্যাচের আগে মায়ামি বিচে স্নান কুলদীপ যাদব-রবি বিষ্ণোইদের, সমুদ্রসৈকতে শ্রেয়স

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...