Tuesday, June 9, 2026

দমদম সংশোধনাগারের ৪ রোহিঙ্গা মহিলাকে এদেশে থাকার অনুমতি দিল হাইকোর্ট

Date:

Share post:

রোহিঙ্গা (Rohingya) ইস্যুতে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট (High Court)। দমদম সংশোধনাগারে বন্দি ৪ রোহিঙ্গা মহিলাকে আদালতের নির্দেশ ছাড়া কোনওভাবেই দেশের বাইরে পাঠানো যাবে না। এছাড়া তাঁদের সুস্থভাবে বেঁচে থাকার অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে সেবিষয়টিও স্পষ্ট করতে হবে কারা দফতরকেই। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানিয়েছেন, একজন মানুষের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সেগুলো থেকে বন্দি রোহিঙ্গাদের বঞ্চিত করা যাবে না। আগামী ১০ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

২০১৬ সালে মায়ানমারের পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে ঠিক সেইসময় কিছু রোহিঙ্গা মায়ানমার (Mayanmar) থেকে বাংলাদেশে আশ্রয় নেন। কিছু রোহিঙ্গা আবার বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসেন। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণার একাধিক প্রান্তে তাঁরা পাকাপাকি ভাবে বসবাস করতে শুরু করেন। উল্লেখ্য, ২০১৬ সালে সেইভাবেই মালদহ সীমান্ত পেরিয়ে এদেশে চলে আসেন ফতেমা বিবি, আয়েশা বেগম, তসলিমা বিবি, হামিদা বেগমরা। তবে ভারতে প্রবেশ করার পরই তাঁরা সীমান্তরক্ষীদের কাছে ধরা পড়ে যান। এরপর মালদহ জেলা আদালতের নির্দেশে তাঁদের জায়গা হয় বাংলার বিভিন্ন হোমে। এছাড়া রোহিঙ্গা মহিলাদের সাড়ে ৩ বছরের জেল ও ১৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। তবে বর্তমানে তাঁরা দমদম সংশোধনাগারেই বন্দি। তাঁদের সঙ্গে রয়েছেন দুই শিশুও।

সম্প্রতি রোহিঙ্গা বন্দিরা জানতে পারেন ৫ অগাস্ট তাঁদের দেশ ছাড়া হতে হবে। পাঠিয়ে দেওয়ে হবে মায়ানমারে। আর এই কথা শোনার পরই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন এবং তাঁদের যেন ভারতেই থাকতে দেওয়া হয় সেই আর্জি জানান। শুক্রবার সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। বন্দি রোহিঙ্গারা আদালতে জানায়, তাঁদের সকলের কাছেই বৈধ রিফিউজি কার্ড (Refugee Card) আছে। সেই কার্ড দেখেই তাঁদের ভারতে রাখার পক্ষেই সায় দেয় কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই জানিয়েছে, রোহিঙ্গা মহিলাদের দেশ ছাড়া করার কোনওরকম পরিকল্পনাই আপাতত নেই।

 

 

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...