Monday, April 6, 2026

Weather update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! আগামী তিন দিন ভারী বৃষ্টির সতর্কতা

Date:

Share post:

বঙ্গোপসাগরের (Bay of Bengal) সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত (Cyclone) , যার জেরে আগামী তিন থেকে চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy rain) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department)। প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামীকাল অর্থাৎ রবিবারের মধ্যেই মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার কথা জানিয়ে দেওয়া হল।

এই মরসুমে রাজ্যে সেভাবে বৃষ্টি হয়নি । বৃষ্টির ঘাটতিতে দক্ষিণবঙ্গে চাষের জমিতে বড় ক্ষতির আশঙ্কা। এর মাঝেই আলিপুর হাওয়া অফিস জানাল, আগামী সপ্তাহের শুরু থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্ধ্র উপকূলে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার বাংলায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে বাংলায়। সমুদ্র উত্তাল থাকার কারণে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হতে পারে প্রশাসনের তরফ থেকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...