Monday, April 6, 2026

Corona Update: কমল সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৪৯ জনের

Date:

Share post:

করোনা (corona) নিয়ে খুব একটা বেশি স্বস্তি মিলছে না। গতকালের পর আজকে সংক্রমণ (Daily infection) কিছুটা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যুহার (death rate)। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪০৬ জন।

প্রায় তিন বছর হলো করোনা সংক্রমণের জেরে নাজেহাল গোটা বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) বলছে করোনা গ্রাফের কমবেশি উত্থান পতন হলেও যেটা সবথেকে বেশি চিন্তার তা হল মৃত্যুহার। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৬৪৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪১ লক্ষ ২৬ হাজার ৯৯৪। গত কয়েকদিনে যেভাবে লাফিয়ে বাড়ছিল করোনা। সেই তুলনায় এখন ধীরে ধীরে কমছে মারণ ভাইরাসের দাপট। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমল দৈনিক সংক্রমণ। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৩৪ হাজার ৭৯৩ জন।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...