Wednesday, June 24, 2026

Maharastra: কুসংস্কারের বলি পাঁচ বছরের শিশু কন্যা, গ্রেফতার মা বাবা

Date:

Share post:

অন্ধ বিশ্বাস আর কুসংস্কারের (Superstition)বলি এক বছর পাঁচেকের শিশুকন্যা। তাঁকে হত্যার অভিযোগে মা ,বাবা এমনকি কাকিমাকেও গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় শিশুটির মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে তাঁর পরিবারের লোকেরা। এর পরই অন্ধবিশ্বাসের জেরে কুসংস্কারের নামে বেধড়ক মারধোর করা হয় ঐ শিশুকন্যাকে (girl child)। তার জেরেই মৃত্যু হয়েছে বলে মেডিকেল রিপোর্টে (Medical report) জানা গেছে।

২০২২ এর এতটা সময় পেরিয়ে গিয়েও এখনও কুসংস্কারে জর্জরিত সমাজ। মহারাষ্ট্রের নাগপুরের (Nagpur, Maharastra) মর্মান্তিক ঘটনা যেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সুভাষ নগরের (Subhash Nagar) পাঁচ বছরের ফুটফুটে শিশুকন্যার মধ্যে অস্বাভাবিকত্ব লক্ষ্য করেন তাঁর পরিবার। এরপর অভিযুক্ত বাবা সিদ্ধার্থ চিমনে (৪৫), মা রঞ্জনা ও কাকিমা প্রিয়া (৩২) শুক্রবার গভীর রাতে কুসংস্কারের নামে বেধড়ক মারধোর করেন শিশুটির উপরে। একের পর এক চর ও ঘুসির চোটে অজ্ঞান হয়ে যায় সে। পুলিশ একটি ভিডিও ক্লিপ পেয়েছে, সেখানে দেখা গিয়েছে, কিছু প্রশ্ন করা হচ্ছে শিশুকন্যাকে, সে উত্তর দিতে পারছে না।এরপরেই সন্দেহের বশে শিশুটিকে নির্মম ভাবে মারধর করা হয়। মারের চোটেই মাটিতে পড়ে যায় সে এবং জ্ঞান হারায়। এরপর অজ্ঞান অবস্থাতেই তাঁকে স্থানীয় হাসপাতালে না নিয়ে গিয়ে তাকালঘাটের দরগায় যায় পরিবার। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয় নি। এরপরই পরিবারের লোকেরা পালিয়ে যান। হাসপাতালের এক নিরাপত্তারক্ষীর তোলা ছবি দেখে পুলিশ অভিযুক্তদের সন্ধান পায়। এরপর তাঁদের গ্রেফতার করে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...