Wednesday, April 1, 2026

5G-র পর এবার 6G চালুর প্রস্তুতি সরকারের, ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

Share post:

5G স্পেকট্রাম নিলামের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। আর এখানে সবচেয়ে বেশি দৌড় দিয়েছে মুকেশ আম্বানির সংস্থা জিও। শীঘ্রই দেশে চালু হবে 5G। তবে 6G চালু করতেও দেরি করতে চায় না সরকার। এবার তেমনটাই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবুসিং চৌহান।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “মোটামুটি এক মাসের মধ্যে দেশে 5G মোবাইল পরিষেবা চালু হবে। যা প্রতিটি সেক্টরে উন্নয়নের প্রভাব বাড়াবে। একটি 6G প্রযুক্তি উদ্ভাবনী গ্রুপও সেট-আপ করা হয়েছে, যা দেশীয় 6G-র উন্নয়নে কাজ করবে।” তিনি আরও বলেন, সরকার দেশীয় নকশা, উন্নয়ন ও উন্নত টেলিকম প্রযুক্তির প্রচার করছে। এক্ষেত্রে সরকার একটি সম্পূর্ণ দেশীয় 5G টেস্ট বেড তৈরি করেছে, যা 5G নেটওয়ার্ক উপাদানগুলি পরীক্ষা করতে সাহায্য করবে।

টেলিকমিউনিকেশন বিভাগ বলছে, 5G পরিষেবা চালু হলে তার গতি 4G-এর চেয়ে 10 গুণ বেশি হবে। সেটি আরও দ্রুত কন্টেন্ট ডাউনলোড করবে। এছাড়া নেটওয়ার্কের মানও উন্নত হবে। 5G চালুর পরপরই 6G পরিষেবা চালুর তৎপরতা শুরু করে দিল কেন্দ্রীয় সরকার।

Related articles

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...