Friday, April 3, 2026

শেষ কমনওয়েলথ গেমস, ভারতের ঝুলিতে কত গুলি পদক? একনজরে দেখে নেওয়া যাক

Date:

Share post:

বার্মিংহাম কমনওয়েলথ গেমস (Commonwealth Games) থেকে ভারতের (India) ঝুলিতে এল ৬১ টি পদক। যার মধ‍্যে রয়েছে ২২ টি সোনার পদক, ১৬ টি রুপোর পদক এবং ২৩ টি ব্রোঞ্জ পদক। সোমবারই শেষ হয়েছে কমনওয়েলথ গেমস। এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করল ভারত। প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (Australia)। ২০১৮-র গোল্ড কোস্ট গেমসে পদক তালিকায় তৃতীয় স্থানে ছিল ভারত।

৬৭টি সোনার পদক, ৫৭ টি রুপোর পদক, এবং ৫৪ টি ব্রোঞ্জ পদক জিতে মোট ১৭৮টি পদক জিতে এবারের  কমনওয়েলথ গেমসের শীর্ষে অস্ট্রেলিয়া। ৫৭-টি সোনা, ৬৬ টি রুপো এবং ৫৩ টি ব্রোঞ্জ পদক জিতে মোট  ১৭৬ টি পদক পেয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। তৃতীয় স্থানে রয়েছে কানাডা। তাদের ঝুলিতে রয়েছে ২৬টি সোনা, ৩২ টি রুপো, ৩৪ টি ব্রোঞ্জ সহ মোট ৯২টি পদক।

চোটের জন্য এবার বার্মিংহাম কমনওয়েলথ গেমসে যেতে পারেননি টোকিও অলিম্পক্সে সোনার পদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। গোল্ড কোস্ট গেমসে ভারতের মোট পদক ছিল ২৬টি সোনা, ২০টি রুপো এবং ২০টি ব্রোঞ্জ-সহ মোট ৬৬টি পদক।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...