Wednesday, April 1, 2026

Jadavpur University: পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বদলে গেল প্রবেশিকা পরীক্ষার সূচি

Date:

Share post:

মেনে নেওয়া হল পরীক্ষার্থীদের দাবি। এবার বদল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার (entrance exam) সূচিতে। বিজ্ঞান শাখায় স্নাতক স্তরে ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার কথা বলা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। কিন্তু পরীক্ষার সূচি প্রকাশ্যে আসতেই দেখা যায় একই দিনে দুটি পরীক্ষার জন্য সমস্যায় পড়ছেন পরীক্ষার্থীরা। সেই মতো তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সূচি পরিবর্তনের ( change of schedule) জন্য অনুরোধ করেন। সব দিক চিন্তা করে এবার নতুন সূচি প্রকাশ করল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)।

যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই বছর বিজ্ঞান শাখার প্রবেশিকা পরীক্ষায় চারটি বিষয়কে রাখা হয়েছে। আগের সূচিতে রসায়নের পরীক্ষা ১২ আগস্ট দুপুর আড়াইটে থেকে এবং গণিতের পরীক্ষা ১৩ আগস্ট সকাল ১১টা থেকে হওয়ার কথা ছিল। আবার ১২ আগস্ট কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের (CUET-UG) পরীক্ষাও রয়েছে। এই পরীক্ষায় যারা বসবেন তাঁরা অনেকেই রসায়নের (chemistry) পরীক্ষা দিতে আগ্রহী। কিন্তু একই সময়ে দুটি পরীক্ষা হলে তা কখনই সম্ভব নয়। তাই তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন সূচি বদলের জন্য। সেই মতো ভাবনা চিন্তা করে এবার নতুন সূচি প্রকাশ করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ১২ আগস্ট দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত গণিত পরীক্ষা হবে। ১৩ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে রসায়নের প্রবেশিকা পরীক্ষা হবে বলে জানান হয়েছে।

Related articles

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...

ভার্স ইনোভেশনের পরিচালন পরিষদে এবার ডেলয়েটের প্রাক্তন চেয়ারম্যান পি.আর.রমেশ

এআই-চালিত স্থানীয় ভাষা প্রযুক্তি প্ল্যাটফর্ম, ডেইলিহান্ট, জোশ, ম্যাগজটার ও নেক্সভার্স.এআই-এর মূল সংস্থা ভার্স ইনোভেশন(VerSe Innovation) নিজেদের কর্পোরেট গভর্ন্যান্সকে...