Wednesday, April 8, 2026

অনুব্রতকে সাদা কাগজে “বেডরেস্টে” লেখা চিকিৎসকের বাড়িতে CBI, বোলপুর হাসপাতাল সুপারকেও নোটিশ

Date:

Share post:

সিবিআইয়ের (CBI) ডাকে সাড়া না দিয়ে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) থেকে বোলপুরের বাড়িতে চলে গিয়েছিলেন। কেন্দ্রীয় এজেন্সি কড়া পদক্ষেপ নিতে পারে অনুমান করেই বোলপুর হাসপাতালের চিকিৎসক ডেকে স্বাস্থ্য পরীক্ষা করান। অনুব্রতর বাড়িতে গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন বোলপুর হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী (Chandranath Adhikari)। তিনি সাদা কাগজে অনুব্রতকে “বেডরেস্টে”-এর পরামর্শ দিয়েছিলেন।

পরে অবশ্য চন্দ্রনাথবাবু বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর বক্তব্য ছিল, বোলপুর হাসপাতালের (Bolpur Hospital)  সুপার বুদ্ধদেব মুর্মুর (Buddhadeb Murmu) নির্দেশে অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়ে চিকিৎসা করেছিলেন তিনি। হাসপাতালের প্যাডও দেওয়া হয়নি। সাদা কাগজেই যাবতীয় পরামর্শ লিখতে হয় তাঁকে। তাঁর আরও দাবি, অনুব্রত মণ্ডলই তাঁকে ১৪দিনের ”বেডরেস্ট” লিখে দিতে বলেন। ইচ্ছা না থাকলেও এমন হেভিওয়েট নেতার কথা তিনি ফেলতে পারেননি। যাবতীয় ঘটনা হাসপাতাল সুপারকেও জানিয়ে ছিলেন চন্দ্রনাথবাবু। সেই কল রেকর্ডও প্রকাশ্যে আসে।

তারই মাঝে আজ, শুক্রবার সকালে আচমকা চন্দ্রনাথ অধিকারীর বাড়িতে হানা দেয় সিবিআইয়ের তিন সদস্যের একটি টিম। প্রায় তিনঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। সেদিন ঠিক কী কী ঘটেছিল? কার নির্দেশে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন? এদিন এমনই সব প্রশ্নের মুখোমুখি হতে হয় ডাঃ অধিকারীকে।

হাসপাতালের সুপার ডাঃ বুদ্ধদেব মুর্মুর সঙ্গে তাঁর কথোপকথনের অডিও ক্লিপও সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, বোলপুর হাসপাতালের সুপার ডাঃ বুদ্ধদেব মুর্মুকে সিবিআই নোটিস পাঠিয়েছে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...