Wednesday, April 8, 2026

Metro: সিগন্যাল বিভ্রাটের জেরে নোয়াপাড়া-দমদম মেট্রো পরিষেবা বন্ধ

Date:

Share post:

ফের মেট্রো (Metro railway) বিভ্রাট! শুক্রবারের ব্যস্ত দুপুরে ব্যহত মেট্রো পরিষেবা (Disrupted metro services)। নোয়াপাড়া থেকে দমদম (Noapara- Dumdum) লাইনে সিগন্যাল বিভ্রাটের জেরে মেট্রো চলাচল বন্ধ। যার জেরে মেট্রো রুটেও এসেছে বদল। কবি সুভাষগামী (Kavi Subhash)মেট্রো আপ লাইন দিয়ে চালান হচ্ছে বলে মেট্রো সূত্রে খবর। দমদম (Dumdum)থেকে ফের লাইন বদল করা হচ্ছে। দক্ষিণেশ্বরগামী মেট্রো আপাতত গিরিশ পার্ক (Girish Park Metro) পর্যন্ত চলছে বলে জানা যাচ্ছে। এর আগেও অফিস টাইমে সিগন্যাল বিভ্রাটের ফলে ব্যহত হয়েছিল মেট্রো পরিষেবা । বারবার একই ঘটনা ঘটায় যথেষ্ট বিরক্ত নিত্যযাত্রীরা। মেট্রো রেলওয়ে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছেন। আশা করা হচ্ছে আর কিছু সময়ের মধ্যেই হয়তো স্বাভাবিক হবে মেট্রো পরিষেবা।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...