Monday, April 6, 2026

সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলবে ভারতীয় দল

Date:

Share post:

সেপ্টেম্বরের শেষ দিকে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন ভারতীয় দল। সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে খেলবে ইগর স্টিমাচের দল।ভিয়েতনামের রাজধানী হো চি মিন সিটির থং নাত স্টেডিয়ামে খেলা হবে।

ফিফার নির্বাসন আতঙ্কের মধ্যেই সেপ্টেম্বরে জোড়া আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলার কথা ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এআইএফএফ পরিচালনার দায়িত্বে থাকা সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি (সিওএ) সূত্রে খবর, অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ সামনে। ফিফার বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ফেডারেশনে নির্বাচন হবে। নিয়ম না মানার অভিযোগ সম্পূর্ণ ভুল। ফুটবল খেলায় কোনও কিছু বাধা হয়ে দাঁড়াবে না।

ফেডারেশনের তরফে সরকারিভাবে জানানো হয়, সুনীল ছেত্রীদের পরবর্তী আন্তর্জাতিক সূচি। আগামী মাসে সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলবে ইগর স্টিমাচের দল। ২২ সেপ্টেম্বর ভারতীয় দল ভিয়েতনাম রওনা হবে। সেখানেই জোড়া প্রস্তুতি ম্যাচ ভারতের। ২৪ তারিখ প্রথম প্রতিপক্ষ সিঙ্গাপুর। ২৭ সেপ্টেম্বর আয়োজক ভিয়েতনামের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। তবে এই দু’টি ফ্রেন্ডলিতে সুনীল খেলবেন কি না, তা স্পষ্ট নয়।

চলতি মাসের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে কেরলে জাতীয় শিবির হবে। ভিয়েতনাম রওনা হওয়ার আগে আইএসএলের দল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে স্টিমাচের ভারত।

আরও পড়ুন:ঋষভের পাল্টা দিলেন ঊর্বশী, প্রাক্তন প্রেমিকে রাখীবন্ধনের শুভেচ্ছা বলিউড নায়িকার

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...