Monday, April 6, 2026

Corona Update: দেশে করোনা সংক্রমণ সামান্য কমলেও, দিল্লি নিয়ে চিন্তা কাটছে না

Date:

Share post:

কখনও গ্রাফ ঊর্ধ্বমুখী কখনও আবার নিম্নমুখী। করোনা (Corona) নিয়ে উদ্বেগ কিছুতেই যেন কাটতে চাইছে না। চওড়া হচ্ছে কোভিড ১৯ (Covid19)-এর থাবা। যদিও গত একদিনের রিপোর্টে সামান্য স্বস্তি স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry)।

ভ্যাকসিন (Vaccine) আর বুস্টারের জোড়া ফলায় করোনার আক্রমণ থেকে অনেকটাই নিশ্চিন্ত বোধ করছেন ভারতবাসী। কিন্তু দৈনিক মৃত্যুর হার নিয়ে উদ্বেগ কাটছে না চিকিৎসকদের। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৮ জন। এই সংখ্যাটা গতকালের থেকে বেশি। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার৮১৫ জন। এই সংখ্যাটা আবার গতকালের থেকে কম।

দেশজুড়ে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি এখন তুঙ্গে। এই কর্মসূচির জন্য করোনা লাগামছাড়া হয়ে যাবে না তো? আসছে দুর্গাপুজো, সেক্ষেত্রে চিন্তা বাড়ার কোনো ইঙ্গিত পাচ্ছেন কি চিকিৎসকেরা?এই সবকিছুর দিকে নজর রেখে এবার নতুন করে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ২৬৪। মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৯৯৬ জনের। কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা সংক্রমণ অন্যান্য রাজ্যের তুলনায় বেশি। দিল্লী আর মহারাষ্ট্র নিয়ে উদ্বেগ কাটছে না।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...