Wednesday, June 24, 2026

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা মোদি ও মমতার

Date:

Share post:

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ৭৬ তম ১৫ অগাস্ট। দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এদিন দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের আগে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি সকালেই ট্যুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:৭৫ তম স্বাধীনতা দিবস, মুখ্যমন্ত্রীর বিশেষ পুলিশ পদক পাচ্ছেন ১১ জন আইপিএস অফিসার

এদিন সকালেই দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। ট্যুইটে তিনি লেখেন, “দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভকামনা। জয় হিন্দ।”

অন্যদিকে, স্বাধীনতা দিবসের সকালে ট্যুইট করে দেশবাসীকে  শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এদিন তিনি টুইটে লিখেছেন, “স্বাধীনতার ৭৫ বছর ! আজ আমরা আমাদের পূর্ব পুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যার দেশের স্বাধীনতা এনেছিলেন। ভারতবাসীকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার খেয়াল রাখতে হবে।”


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...