Saturday, April 4, 2026

চোট কাটিয়ে ভারতীয় দলে ফিরে উচ্ছ্বসিত রাহুল

Date:

Share post:

দীর্ঘদিন পর চোট কাটিয়ে ভারতীয় দলে (India Team) ফিরেছেন কে এল রাহুল (KL Rahul)। জিম্বাবোয়ে বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তাঁর নেতৃত্বে প্রথম ম্যাচে ১০ উইকেটে জিম্বাবোয়েকে হারিয়েছে ভারত। মাঠে ফিরতে পেরে স্বস্তি পেয়েছেন রাহুল। জিম্বাবোয়েকে হারিয়ে সাংবাদিক সম্মেলনে বললেন রাহুল।

এদিন ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন,”মাঠে ফিরতে পেরে খুব খুশি। খেলায় চোট লাগতেই পারে। কিন্তু মাঠের বাইরে থাকাটা খুব কঠিন। প্রতি দিন রিহ্যাব করা খুবই বিরক্তিকর ও একঘেয়ে। ফিজিয়োর সঙ্গে সময় কাটানোর চেয়ে বছরের ৩৬৫ দিনই মাঠে কাটানো আমার কাছে অনেক ভাল।”

আইপিএলের পরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে চোট পান রাহুল। তারপর থেকে মাঠের বাইরে তিনি। জার্মানিতে গিয়ে অস্ত্রোপচার করান কে এল রাহুল। তারপর থেকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছিলেন তিনি।

আরও পড়ুন:ধাওয়ান-গিলের দুরন্ত ব‍্যাটিং-এ ভর করে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

 

 

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...