Wednesday, June 24, 2026

এআইএফএফ-এর সভাপতি পদের জন‍্য মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া

Date:

Share post:

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি পদে প্রার্থী হিসাবে শুক্রবার মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। শুক্রবার মনোনয়ন জমা দেন ভারতের প্রাক্তন ফুটবলার। এদিন ছিল জমার দেওয়ার শেষ তারিখ। একাধিক প্রার্থীকে সভাপতি পদের জন্য লড়তে দেখা যাবে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, অন্যান্য নামগুলি হল কল্যাণ চৌবে (Kalyan Chowbey,), মনবিন্দর সিং (Manvinder Singh), শাজি প্রভাকরণ (Shaji Prabhakaran), এনএ হ্যারিস (N.A. Harris), ইউজেনসন লিংডোহ (Eugeneson Lyngdoh) এবং ভালঙ্কা আলেমাও (Valanka Alemao)।

মনোনয়ন জমা দিয়ে বাইচুং বলেন, “আমি মনে করি প্রাক্তন ফুটবলার হিসাবে আমি ভারতীয় ফুটবলের উন্নতিতে অবদান রাখতে চাই। যখন থেকে ফেডারেশন গঠিত হয়েছে, ভারতীয় ফুটবলের প্রশাসনিক পদে খুব কম ফুটবলারই থেকেছেন। আমি মনে করি ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ফুটবলারদের তরফে বলার খুব একটা লোক নেই। সেখানে এআইএফএফ-তে সবসময়ই নন-ফুটবলাররা ছিলেন। সুতরাং, এটি ভারতীয় ফুটবলের জন্য কাজ করার এবং ফুটবলকে আরও গুরুত্ব-সহকারে বোঝার সুযোগ।”

এআইএফএফ-এর নির্বাসন নিয়ে বাইচুং বলেন,” আমি মনে করি যে এআইএফএফ-কে নির্বাসিত করার সিদ্ধান্ত কিছুটা কঠোর সিদ্ধান্ত ছিল, তবে একই সঙ্গে এটি সিস্টেমটিকে সঠিক করা, ফুটবলের উন্নতির জন্য এবং সঠিক লোকেদের পাওয়ার বিষয়টি নিশ্চিত করার একটি সুযোগও দিয়েছে।”

আরও পড়ুন:ছিনতাই লেওনডস্কির ৫৬ লক্ষ টাকার ঘড়ি, ধৃত দুষ্কৃতি

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...