Saturday, April 4, 2026

শনিবার ডুরান্ড কাপের অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান, প্রতিপক্ষকে সমীহ জুয়ানের

Date:

Share post:

আগামীকাল ডুরান্ড কাপের (Durand Cup) অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। প্রতিপক্ষ আইলিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড। প্রথম ম‍্যাচে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে সর্তক বাগান কোচ জুয়ান ফেরান্দো। শেষ তিনদিন ক্লোজডোর অনুশীলন করেছেন প্রীতম কোটাল, জনি কাউকো, কিয়ান নাসিরিরা। ম‍্যাচের আগেরদিন শুক্রবার সকালে সেট পিসের ওপর জোর দেন বাগান কোচ। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে নামার আগে প্রতিটা ম‍্যাচ নিয়ে সর্তক জুয়ান। ডুরান্ডে কঠিন গ্রুপে পড়েছে বলে মনে করেছেন প্রীতমদের হেডস‍্যার।

এদিন সাংবাদিক সম্মেলনে জুয়ান বলেন,” কঠিন গ্রুপে পড়েছি আমরা। পরের পর্ব যেতে হলে সাত-আট পয়েন্ট লাগবে আমাদের। তবে আমাদের লক্ষ‍্য থাকবে চারটি ম‍্যাচই জেতা। এখনই ভাবনায় ডার্বি নেই। ম‍্যাচ বাই ম‍্যাচ এগোতে চাই। আমরা সেইরক ভাবেই প্রস্তুতি নিচ্ছি।”

 

আসন্ন মরশুমে নামার আগে একাধিক পরিবর্তন হয়েছে বাগান দলে। দলে যোগ দিয়েছেন ফ্লোরেন্টিন পোগবা, আসিশ রাই, আশিক কুরুনিয়নের মতন ফুটলবাররা। আর এতেই দলের শক্তি বেড়েছে বলে মনে করছেন জুয়ান। নিজের দল নিয়ে তিনি বলেন,”আমাদের দল গতবারের তুলনায় অনেক শক্তিশালী। প্রাক মরশুম প্রস্তুতি আমাদের ভালো হয়েছে। প্রথম প্রস্তুতি ম‍্যাচ জিতেছি। চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে বৃষ্টির জন‍্য দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচ খেলতে পারিনি। ম‍্যাচটা ভেস্তে না গেলে দলটা আরও একবার দেখে নেওয়া যেত। তবু আমরা আশাবাদী আগামীর জন‍্য। যা শিখেছি তাই মাঠে দেওয়ার পালা। আশা করছি আমদের খেলা বাগান সমর্থকদের আনন্দ দেবে।”

এদিকে ডুরান্ড কাপ নিয়ে উচ্ছসিত জুয়ান। আগামীকাল ডুরান্ডের প্রথম ম‍্যাচে নামার আগে বাগান কোচ বলেন,” ডুরান্ড একটি ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। আগামীকাল আমরা নামব। প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড। আমরা এই ম‍্যাচ জেতার জন‍্যই নামব। ”

এদিকে শুক্রবার নতুন মরশুমের জন‍্য চার অধিনায়ক বেছে নিলেন জুয়ান। এরা হলেন  প্রীতম কোটাল, জনি কাউকো, ফ্লোরেন্তিন পোগবা এবং শুভাশিস বসু। পাশাপাশি ডুরান্ড কাপের জন‍্য ২৭ জন ফুটবলারও বেছে নিলেন বাগান কোচ।

একনজরে বাগানের দল

গোলরক্ষক: বিশাল কাইথ, অভিলাষ পাল, দেবনাথ মণ্ডল এবং আর্শ আনোয়ার শেখ।

ডিফেন্ডার: সুমিত রাঠি, ব্রেন্ডন হামিল, ফ্লোরেন্টিন পোগবা, রবি রানা, শুভাশিস বসু, প্রীতল কোটাল, দীপক টাংরি এবং আশিস রাই।

মিডফিল্ডার: জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বৌমোস, লালরিনলিয়ানা নামতে, অভিষেক, ইংসন সিং, লেনি রদ্রিগেজ, রিকি শাবং এবং প্রণয় হালদার।

ফরোয়ার্ড: দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিং, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ন, কিয়ান নাসিরি এবং ফারদিন আলি।

আরও পড়ুন:জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন শিখর, টপকে গেলেন বিরাটকে

 

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...