Monday, April 13, 2026

Raju Srivastav: এখনও কাটে নি সংকট, লাইফ সাপোর্টেই আছেন বিখ্যাত কমেডিয়ান

Date:

Share post:

ভালো নেই বিখ্যাত কমেডিয়ান অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয় নি। এখনও পর্যন্ত লাইফ সাপোর্টেই (Life Support)আছেন বিখ্যাত কমেডিয়ান। তাঁর পরিবারের তরফে বলা হয়েছে কোনও রকমের গুজব যেন না ছড়ান হয়। রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তব (Sikha Srivastav) জানান, তাঁর স্বামী একজন যোদ্ধা এবং তাঁর অনুরাগী, পরিবার সকলের বিশ্বাস তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাঁর ভক্তদেরও ইতিবাচক মনোভাব রাখার অনুরোধ করেছেন শিখা শ্রীবাস্তব। ১০ অগাস্ট জিম করতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন স্টান্ড আপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। কমেডিয়ান হিসেবে গোটা দেশের মন জয় করে নিয়েছেন রাজু শ্রীবাস্তব , কিন্তু এখন জীবনের সবথেকে কঠিন লড়াই লড়তে হচ্ছে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে (AIIMS Hospital, Delhi)। গত ১৪ অগাস্ট সামনে এসেছিল রাজুর এম আর আই রিপোর্ট। সেখানে দেখা যায় রাজু শ্রীবাস্তবের স্নায়ু এখনও ঠিকভাবে কাজ করছে না। এই সময়টা কমেডিয়ানের জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাজুর ভাই দীপু শ্রীবাস্তব। প্রত্যেকেই তাঁর আরোগ্য কামনা করছেন। তবে এখনও কোনও আশার কথা শোনাতে পারেন নি তাঁর চিকিৎসকেরা।

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...