Friday, April 3, 2026

West Bengal: সুখবর! রেশন ডিলারদের বাড়তি কমিশন দেওয়ার ঘোষণা রাজ্যের

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে রেশন’ (‘Ration at the Door’)। মা মাটি মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেই দিকে সব সময় সজাগ দৃষ্টি বাংলার মুখ্যমন্ত্রীর (CM)। করোনা কালে (Corona) মানুষের যাতে দুবেলা দুমুঠো খাবার পেতে সমস্যা না হয় তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ‘দুয়ারে রেশন’ প্রকল্পের ঘোষণা করেছিলেন। প্রথমে পরীক্ষামূলক ভাবে শুরু হলেও পরবর্তীতে সারা রাজ্য জুড়েই এই প্রকল্প চালু করে সরকার। অভূতপূর্ব সাড়াও মিলেছে। রাজ্যের ২১ হাজার রেশন ডিলার অত্যন্ত সততার সঙ্গে দায়িত্ব সহকারে এই কাজ করায় উপকৃত বাংলার মানুষ, খুশি হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাই এবার রেশন ডিলারদেরও সুখবর শোনাল রাজ্য সরকার।

বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত কমিশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যে রেশন ডিলারদের বাড়তি কমিশন দেবে রাজ্য। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) নবান্নে এই ঘোষণা করেন। উল্লেখ্য ২০২১ সালের ১৬ অগাস্ট থেকে রাজ্যে শুরু হয় দুয়ারে রেশন প্রকল্প। আগে প্রতি কুইন্টাল রেশন ডিলাররা শুধুমাত্র ৯৫ টাকা কমিশন পেতেন। দুয়ারে রেশন চালু হওয়ায় কুইন্টাল প্রতি বাড়তি ৭৫ টাকা করে দেওয়া শুরু হয়। এবার এর সঙ্গে আরও ৫০০০ টাকা করে প্রতিমাসে ফিক্সড কমিশন দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এখানেই শেষ নয়,রেশন দেওয়ার সময় যে শস্য নষ্ট হয় তার জন্য ক্ষতিপূরণ বাবদ ০.২ শতাংশ হারে ‘হ্যান্ডলিং কস্ট’ দেওয়া হবে বলেও নবান্ন সূত্রে খবর। স্বভাবতই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি রেশন ডিলাররা।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...