Saturday, April 4, 2026

নন্দীগ্রামে ধরাশায়ী বিজেপি, সিঙ্গুরেও বামেদের নিশ্চিহ্ন করল তৃণমূল

Date:

Share post:

ইডি, সিবিআইকে লাগিয়ে তৃণমূলকে যতই কুৎসা করার চেষ্টা করছে বিজেপি, ততই রাজ্যে উড়ছে সবুজ ঝড় । রবিবার বিজেপিকে ধরাশায়ী করে নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে গোহারা হারল বিজেপি। শুধু নন্দীগ্রামেই নয়, পূর্ব মেদিনীপুরের কাঁথি-৩ ব্লকে মারিশদা কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে তৃণমূল নিশ্চিহ্ন করে দিল বিরোধীদের। অন্যদিকে, বামেদের শক্ত ঘাঁটি সিঙ্গুর বিধানসভার অন্তর্গত চন্ডীতলা ২ নং ব্লকের কাপাসাহাঁড়িয়া অঞ্চলের তৃষা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচন ছিল।সেখানেও উড়ল সবুজ ঝড়। তৃণমূল বামেদের হারিয়েছে ৯-০ আসনে।

আরও পড়ুন:শুভেন্দু গড়ে খাতাই খুলতে পারল না বিজেপি! জয়জয়কার তৃণমূলের

প্রসঙ্গত, ১৯৭৮ সালের পর থেকে এই সমবায় সমিতি বামপন্থীদের দখলে ছিল। এদিন সেই সমিতির পরিচালনার দায়িত্ব পেল তৃণমূল কংগ্রেস। এই জয় প্রসঙ্গে মন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘এই জয় মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়।’

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...