Tuesday, March 31, 2026

পারিবারিক বিবাদের জেরে মৃত্যু স্বামী-স্ত্রীর, ধৃত অভিযুক্ত পুত্র

Date:

Share post:

পারিবারিক বিবাদের জেরে মৃত্যু স্বামী-স্ত্রীর। ঘটনাটি ঘটেছে জিরাট বাসস্ট্যান্ড (Girat Bus Stand) সংলগ্ন এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে। রামকৃষ্ণ সাহা (Ramkrisna Saha) নামে ওই ব্যক্তির বাড়িতে চলতি মাসের ১ তারিখ ভাড়া নিয়ে যান চন্দ্রকান্ত সাহা (Chandrakanta Saha) ও স্ত্রী অঞ্জনা। বাবার দ্বিতীয় বিবাহিত স্ত্রীকে মা হিসেবে মেনে নিতে পারেননি ছেলে নীলকান্ত সাহা (Nilkanta Saha)। মঙ্গলবার রাতে ১০ টার সময় নীলকান্ত আচমকাই বাড়িতে গিয়ে চড়াও হন বাবা ও সৎ মায়ের উপর। হটাৎ হাতে ধারালো ছুরি নিয়ে বাবা ও মায়ের শরীরে আঘাত করতে থাকে। চন্দ্রকান্ত সাহাকে জিরাট আহম্মেদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। স্ত্রী অঞ্জনা সাহার শ্বাসনালি থেকে পাইপের মাধ্যমে কৃত্রিম ভাবে নিশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। পরে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখানে তাঁর মৃত্যু হয়।
বাড়ির মালিক রামকৃষ্ণ সাহা জানান, রাতে দোকান বন্ধ করে ঘরে যাওয়ার সময় অশান্তি হতে দেখেন তিনি। নীলকান্ত সাহাকে বলাগড় স্টেশন থেকে গ্রেফতার করে বলাগড় থানার পুলিশ।

আরও পড়ুন- সৌরভদের পদের মেয়াদ বৃদ্ধি নিয়ে বিসিসিআইয়ের আবেদন শুনবে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ


Related articles

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...