Monday, April 13, 2026

“কোথাও থেকে বেড়িয়ে আসুন, খরচ আমি দেবো”, ভাঙা সংসার জুড়তে দম্পতিকে পরামর্শ বিচারকের

Date:

Share post:

ভাঙা মন, ভাঙা সম্পর্ক জুড়তে নজিরবিহীন প্রস্তাব দিলেন আদালতের বিচারক। এক দম্পতির ভেঙে যাওয়া “সম্পর্ক” জুড়তে বিচারক তাঁদেরকে দিন তিনেকের জন্য বাইরে কোথাও থেকে বেড়িয়ে আসার পরামর্শ দেন। শুধু তাই নয়, এই ঘুরতে যাওয়ার খরচ নিজের পকেট থেকে বিচারক দেবেন বলেও ওই দম্পতিকে জানান। এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী কলকাতার নগর দায়রা আদালত। মুখ্য বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলালের এই নির্দেশ রীতিমতো সাড়া ফেলেছে আদালত চত্বরে। বিচারকের মানবিকতা, মানসিকতার প্রশংসায় সকলে পঞ্চমুখ।

আরও পড়ুন: মানবিক বিচারপতি গঙ্গোপাধ্যায়: সৎ মায়ের বঞ্চনায় অতিষ্ঠ ছেলেকে নতুন ঠিকানা

খুশি দম্পতিও। সৌভিক গুপ্ত ও শ্রেয়া গুপ্ত তাঁদের পাঁচ বছরের পুত্র সন্তানকে নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে ঘুরত যাবেন বলে মনস্থির করেছেন। বিচারকের নির্দেশ মেনে আগামী ৯‑১১ সেপ্টেম্বর ওই বেড়াতে যাবেন বলে স্থির করেছেন। তবে আদালতের কিছু শর্ত আছে। শুধু বেড়িয়ে এলেই চলবে না, ১৫ সেপ্টেম্বর ‌আইনজীবীর মাধ্যমে আদালতে রিপোর্ট পেশ করতে হবে দম্পতিকে। বাইরে থাকাকালীন প্রতিদিন একবার স্থানীয় থানায় গিয়ে দম্পতিকে হাজিরাও দিয়ে আসতে হবে।

কিন্তু কেন এমন নজিরবিহীন উপদেশ বা নির্দেশ দিলেন বিচারক? শুনানি চলাকালীন বিচারক বলেন, “আপনাদের একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া উচিত। তার যাবতীয় খরচ আমি বহন করব। আমার একটাই আর্জি, আপনাদের এই ভ্রমণ যেন নতুন বার্তা নিয়ে আসে। যা সবাইকে স্বস্তি দিতে পারে। আমি চাই আপনাদের সন্তানকে নিয়ে আপনারা সুস্থ ও সুন্দরভাবে জীবন কাটান। মনে রাখবেন, ভেঙে ফেলা অনেক সোজা। কিন্তু জোড়া লাগানোর কাজ অনেক বেশি কঠিন। আপনারা ভালো থাকলে দেখবেন আপনাদের সন্তানও ভালো থাকবে। না হলে আপনাদের সন্তানের উপরই মানসিক চাপ বাড়বে।”

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...